সাম্প্রদায়িক সংঘাত নিয়ে অনেক উদ্বেগ আর সংকট রয়েছে: আবু সাঈদ

কুরআন পাঠ আন্দোলন-এর আয়োজনে 'সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান: বাংলাদেশ-ভারত প্রেক্ষাপট' শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ ২৮ ফ্রেব্রুয়ারি ২০২৬ শনিবার বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক আবু সাঈদ খান। সংগঠনটির যুগ্ম সদস্য সচিব রকিবুর রহমান শান-এর সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন যুগ্ম আহবায়ক শওকত জাওহার। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, গ্লোবাল বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ড. আনিসুজ্জামান, শিক্ষাবিদ, গবেষক ও লেখক ড. আব্দুল হাই, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, কাকরাইল আর্চ বিশপস্ হাউজ এর পরিচালক ফাদার আলবার্ট রোজারিও, অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্স এর অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার ভুঁইয়া এবং আপ বাংলাদেশ এর প্রধান সংগঠক নাঈম আহমাদ প্রমুখ। মূল প্রবন্ধে 'সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান' প্রসঙ্গে কুর

সাম্প্রদায়িক সংঘাত নিয়ে অনেক উদ্বেগ আর সংকট রয়েছে: আবু সাঈদ

কুরআন পাঠ আন্দোলন-এর আয়োজনে 'সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান: বাংলাদেশ-ভারত প্রেক্ষাপট' শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ ২৮ ফ্রেব্রুয়ারি ২০২৬ শনিবার বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক আবু সাঈদ খান। সংগঠনটির যুগ্ম সদস্য সচিব রকিবুর রহমান শান-এর সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন যুগ্ম আহবায়ক শওকত জাওহার। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, গ্লোবাল বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ড. আনিসুজ্জামান, শিক্ষাবিদ, গবেষক ও লেখক ড. আব্দুল হাই, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, কাকরাইল আর্চ বিশপস্ হাউজ এর পরিচালক ফাদার আলবার্ট রোজারিও, অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্স এর অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার ভুঁইয়া এবং আপ বাংলাদেশ এর প্রধান সংগঠক নাঈম আহমাদ প্রমুখ।

মূল প্রবন্ধে 'সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান' প্রসঙ্গে কুরআনের নির্দেশনা ও নীতিমালা তুলে ধরে বাংলাদেশ-ভারত প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহাসিক দৃষ্টান্ত উল্লেখ পূর্বক সাম্প্রতিক সময়ের কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যা সাম্প্রদায়িক বিদ্বেষকে উসকে দিচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সংখ্যালঘু বিভিন্ন ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের করণীয় নির্দেশ করার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের করণীয় সম্পর্কেও আলোকপাত করা হয়।সভাপতির বক্তব্যে সংগঠনটির আহবায়ক আবু সাঈদ খান বলেন যে, “সাম্প্রদায়িক সংঘাত নিয়ে অনেক উদ্বেগ আর সংকটের কথা মূল প্রবন্ধে উপস্থাপিত হয়েছে। তবে আশা ও ভবিষ্যৎ মোটেই নিঃশেষ হয়ে যায়নি। .. ভাইচারা আভি জিন্দা হ্যায়।” এরপর তিনি সাম্প্রদায়িক বিদ্বেষের বিপরীতে বাংলাদেশ-ভারতে বিভিন্ন সম্প্রদায়ের অনেক প্রশংসনীয় ঘটনার উল্লেখ করে বলেন, “মিসইনফরমেশন ও ডিসইনফরমেশণ দূরীভুত করে স্থিতাবস্থা কায়েমে উল্লেখিত যাবতয়ি ইতিবাচক ও বিচক্ষণ তৎপরতা আরও বেগবান হওয়া জরুরি।

”'কুরআন পাঠ আন্দোলন' একটি অরাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠান যার লক্ষ্য হলো সর্বস্তরে মাতৃভাষায় কুরআন পাঠে উদ্বুদ্ধ করা এবং কুরআনের শিক্ষা ও নির্দেশনার আলোকে সব সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ উন্নত করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow