সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম-এর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে (২৮ এপ্রিল) এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, হঠাৎ পেট ব্যথা অনুভব করলে তাকে বিকাল পৌনে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার করা হয়। এর আগে এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সারজিস আলমের মূত্রনালিতে পাথর ধরা পড়েছে। এ কারণে চিকিৎসকেরা দ্রুত সার্জারির সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতাল-এ তার চিকিৎসা চলছে। তিনি জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ভাইয়ের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম-এর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাতে (২৮ এপ্রিল) এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, হঠাৎ পেট ব্যথা অনুভব করলে তাকে বিকাল পৌনে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তার অস্ত্রোপচার করা হয়।

এর আগে এনসিপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সারজিস আলমের মূত্রনালিতে পাথর ধরা পড়েছে। এ কারণে চিকিৎসকেরা দ্রুত সার্জারির সিদ্ধান্ত নেন।

বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতাল-এ তার চিকিৎসা চলছে। তিনি জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ভাইয়ের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow