সালাহর ঐতিহাসিক গোল, কোয়ার্টার ফাইনালে উড়ন্ত লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল। বুধবার অ্যানফিল্ডে গ্যালাতাসারেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা। আর এই ম্যাচে ইতিহাস গড়েছেন মোহাম্মদ সালাহ। মিসরের তারকা ফরোয়ার্ড সালাহ নিজের ৫০তম চ্যাম্পিয়ন্স লিগ গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। তিনিই এখন প্রথম আফ্রিকান খেলোয়াড়, যিনি এই প্রতিযোগিতায় ৫০ গোলের কীর্তি গড়লেন। প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় এই ম্যাচে চাপ নিয়েই মাঠে নামে লিভারপুল। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিকরা। এর ফলও আসে ২৫ মিনিটে, যখন ডোমিনিক সবজলাই দুর্দান্ত এক গোল করে সমতায় ফেরান দলকে। প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল লিভারপুল। বিশেষ করে যোগ করা সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি সালাহ; তার শট ঠেকিয়ে দেন গ্যালাতাসারের গোলরক্ষক উগুরজান চাকির। তবে দ্বিতীয়ার্ধে নিজের ভুলের পুরো জবাব দেন সালাহ। প্রথমে তার নিচু ক্রস থেকে হুগো একিতিকে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর সালাহর আরেকটি শট গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি বলে রায়ান গ্রাভেনবাখ সহজেই

সালাহর ঐতিহাসিক গোল, কোয়ার্টার ফাইনালে উড়ন্ত লিভারপুল

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিভারপুল। বুধবার অ্যানফিল্ডে গ্যালাতাসারেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা। আর এই ম্যাচে ইতিহাস গড়েছেন মোহাম্মদ সালাহ।

মিসরের তারকা ফরোয়ার্ড সালাহ নিজের ৫০তম চ্যাম্পিয়ন্স লিগ গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। তিনিই এখন প্রথম আফ্রিকান খেলোয়াড়, যিনি এই প্রতিযোগিতায় ৫০ গোলের কীর্তি গড়লেন।

প্রথম লেগে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকায় এই ম্যাচে চাপ নিয়েই মাঠে নামে লিভারপুল। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিকরা। এর ফলও আসে ২৫ মিনিটে, যখন ডোমিনিক সবজলাই দুর্দান্ত এক গোল করে সমতায় ফেরান দলকে।

প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল লিভারপুল। বিশেষ করে যোগ করা সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে পারেননি সালাহ; তার শট ঠেকিয়ে দেন গ্যালাতাসারের গোলরক্ষক উগুরজান চাকির।

তবে দ্বিতীয়ার্ধে নিজের ভুলের পুরো জবাব দেন সালাহ। প্রথমে তার নিচু ক্রস থেকে হুগো একিতিকে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর সালাহর আরেকটি শট গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি বলে রায়ান গ্রাভেনবাখ সহজেই জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান।

এরপর আসে ম্যাচের সেরা মুহূর্ত। ৬২ মিনিটে ডান দিক থেকে ভেতরে ঢুকে বাঁ-পায়ের বাঁকানো শটে অসাধারণ গোল করেন সালাহ। এই গোলই তাকে ৫০ গোলের ঐতিহাসিক ক্লাবে নিয়ে যায়।

পুরো ম্যাচজুড়ে গালাতাসারে খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে তাদের প্রধান আক্রমণভাগের খেলোয়াড় ভিক্টর ওসিমেন চোটের কারণে মাঠে নামতে না পারায় আক্রমণ আরও দুর্বল হয়ে পড়ে।

অ্যানফিল্ডে প্রায় ৬১ হাজার দর্শকের সামনে দারুণ এক পরিবেশে খেলেছে লিভারপুল। শুরু থেকেই তাদের আগ্রাসী চাপ এবং দ্রুতগতির আক্রমণে দিশেহারা হয়ে পড়ে প্রতিপক্ষ।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর মুখোমুখি হবে লিভারপুল। গত মৌসুমে এই দলটির কাছেই বিদায় নিতে হয়েছিল ইংলিশ ক্লাবটিকে, ফলে এবার প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছে তারা।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow