সাড়ে পাঁচ মাসে কোরআনের হাফেজ ১০ বছরের জুবায়ের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ মাস ১৭ দিনে ৩০ পারা কোরআন মুখস্ত করেছেন জোবায়ের। ১০ বছর বয়সী শিশু জুবায়ের আহম্মেদ মেধা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রোববার (৮ মার্চ) উপজেলার ভুলতা এলাকায় দারুস সুন্নাহ মুজাহিদিয়া লাভরাপাড়া কাওমি মাদরাসা মাঠে শিশু জুবায়েরকে সংবর্ধনা দেয় কর্তৃপক্ষ। জুবায়ের আহম্মেদ নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। নাজেরানা শেষ করে কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে সে এ মাদরাসায় ভর্তি হয়েছিল। তার বড় ভাই হাফেজ মোহাম্মদ নুরে আলম বলেন, আমার ভাই ছোটবেলা থেকে অনেক মেধাবী। আল্লাহর অশেষ মেহেরবানি ও শিক্ষকদের নিবিড় সহযোগিতায় সে অল্প সময়ে হাফেজ হতে পেরেছে। সে যেন আগামীতে একজন বড় আলেম হতে পারে, সে জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। কোরআনে হাফেজ জুবায়ের বলেন, আমার শিক্ষকরা আমাকে অনেক সহায়তা করেছেন। আমিও দিন-রাত পরিশ্রম করেছি। সবার দোয়ায় এত দ্রুত হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। জুবায়েরের শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ রোমানি বলেন, আমাদের মাদরাসা বিভিন্ন বিভাগে ২০০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে জুবায়ের খুবই মেধাবী। তার এ অর্জন সবাইকে অনুপ্

সাড়ে পাঁচ মাসে কোরআনের হাফেজ ১০ বছরের জুবায়ের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ মাস ১৭ দিনে ৩০ পারা কোরআন মুখস্ত করেছেন জোবায়ের। ১০ বছর বয়সী শিশু জুবায়ের আহম্মেদ মেধা ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

রোববার (৮ মার্চ) উপজেলার ভুলতা এলাকায় দারুস সুন্নাহ মুজাহিদিয়া লাভরাপাড়া কাওমি মাদরাসা মাঠে শিশু জুবায়েরকে সংবর্ধনা দেয় কর্তৃপক্ষ।

জুবায়ের আহম্মেদ নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। নাজেরানা শেষ করে কোরআনে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে সে এ মাদরাসায় ভর্তি হয়েছিল।

তার বড় ভাই হাফেজ মোহাম্মদ নুরে আলম বলেন, আমার ভাই ছোটবেলা থেকে অনেক মেধাবী। আল্লাহর অশেষ মেহেরবানি ও শিক্ষকদের নিবিড় সহযোগিতায় সে অল্প সময়ে হাফেজ হতে পেরেছে। সে যেন আগামীতে একজন বড় আলেম হতে পারে, সে জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।

কোরআনে হাফেজ জুবায়ের বলেন, আমার শিক্ষকরা আমাকে অনেক সহায়তা করেছেন। আমিও দিন-রাত পরিশ্রম করেছি। সবার দোয়ায় এত দ্রুত হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

জুবায়েরের শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদ রোমানি বলেন, আমাদের মাদরাসা বিভিন্ন বিভাগে ২০০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে জুবায়ের খুবই মেধাবী। তার এ অর্জন সবাইকে অনুপ্রাণিত করেছে।

এসময় রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আফজাল হোসেন আওলাদ, ডেবনেয়ার গ্রুপের পরিচালক পরিচালক আকিবুল খান, ভূলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাসুম বিল্লাহ, মাদরাসার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

নাজমুল হুদা/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow