সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বার আউলিয়া ও কুমিরা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সড়ক দুর্ঘটনায় দুজন ও ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হন। নিহতরা হলেন, মিরসরাই উপজেলার ছোট কুমিরা এলাকার মো. হাসান (১৫), মো. হারুন (৫৫) এবং ট্রেনে কাটা পড়া নিহত হওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বার আউলিয়া এলাকায় মো. হারুন ঢাকা মুখি লেনে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে সাড়ে ১১টায় উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ এলাকায় ট্রাক থেকে নামার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী মো. হাসান নিহত হয়। এছাড়াও সকাল ১১টার দিকে বাড়বকুণ্ড এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়।
হাইওয়ে, রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের ভাষ্য মতে, মিরসরাই উপজেলার মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মো. হাসানসহ তার সহপাঠীরা মাদ্রাসার ক্লাস ফাঁকি দিয়ে দলবদ্ধভাবে আকিলপুর সমুদ্র সৈকতের উদ্দেশে রওনা দেন। এরমধ্যে ট্রাক থেকে নামার সময় হাসানকে অজ্
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বার আউলিয়া ও কুমিরা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সড়ক দুর্ঘটনায় দুজন ও ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হন। নিহতরা হলেন, মিরসরাই উপজেলার ছোট কুমিরা এলাকার মো. হাসান (১৫), মো. হারুন (৫৫) এবং ট্রেনে কাটা পড়া নিহত হওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বার আউলিয়া এলাকায় মো. হারুন ঢাকা মুখি লেনে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে সাড়ে ১১টায় উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ এলাকায় ট্রাক থেকে নামার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী মো. হাসান নিহত হয়। এছাড়াও সকাল ১১টার দিকে বাড়বকুণ্ড এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়।
হাইওয়ে, রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের ভাষ্য মতে, মিরসরাই উপজেলার মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র মো. হাসানসহ তার সহপাঠীরা মাদ্রাসার ক্লাস ফাঁকি দিয়ে দলবদ্ধভাবে আকিলপুর সমুদ্র সৈকতের উদ্দেশে রওনা দেন। এরমধ্যে ট্রাক থেকে নামার সময় হাসানকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দেয় এতে তার ঘটনা স্থলে মৃত্যু হয়। অপরদিকে বার আউলিয়া এলাকায় হারুন নামের এক বৃদ্ধ ট্রাকের ধাক্কায় মৃত্যুবরণ করেন।
মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মাহাবুবুল আলম বলেন, নিহত হাসান আমার মাদ্রাসার নবম শ্রেণির একজন শিক্ষার্থী। কিন্তু সে ঘর থেকে মাদ্রাসার উদ্দেশে বের হলেও ক্লাস ফাঁকি দিয়ে তার সহপাঠীদের নিয়ে আকিলপুর যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, পৃথক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুজন নিহত হয়েছে। একটি ট্রাক আটক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, বাড়বকুণ্ড এলাকা থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।