সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে আটক ৪
দিনাজপুর সদর উপজেলা শংকরপুর ইউনিয়নের বনতারা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করেছে এলাকাবাসী। বুধবার (২৪ জুন) ভোর ৬টায় শংকরপুর ইউনিয়নের শালকি মৈজাকুড়ি গ্রাম থেকে এলাকাবাসী তাদের আটক করে। পরে তাদের ইউনিয়ন পরিষদের নিয়ে আসা হয়। এদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। ৪ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নড়াইল জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের বাসিন্দা আকুব্বর মোল্যা ও তার স্ত্রী জাহানারা বেগম। শংকরপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার পংকজ বসাক এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। ভোরে এলাকাবাসী তাদের শালকি মৈজাকুড়ি গ্রামে চলাফেরা করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের ইউনিয়ন পরিষদে আনা হয়েছে। আমি তাদের স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে- আটককৃতরা কাজের সন্ধানে ভারতে যায় ও আসে। তবে তারা কিভাবে যায় ও আসে তা তাদের পরিবার কিছু জানে না। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, এটা পুশইনের ঘটনা নয়। এটি অন
দিনাজপুর সদর উপজেলা শংকরপুর ইউনিয়নের বনতারা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করেছে এলাকাবাসী। বুধবার (২৪ জুন) ভোর ৬টায় শংকরপুর ইউনিয়নের শালকি মৈজাকুড়ি গ্রাম থেকে এলাকাবাসী তাদের আটক করে।
পরে তাদের ইউনিয়ন পরিষদের নিয়ে আসা হয়। এদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। ৪ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নড়াইল জেলার কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের বাসিন্দা আকুব্বর মোল্যা ও তার স্ত্রী জাহানারা বেগম।
শংকরপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার পংকজ বসাক এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে বনতারা গিলাবাড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। ভোরে এলাকাবাসী তাদের শালকি মৈজাকুড়ি গ্রামে চলাফেরা করতে দেখে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের ইউনিয়ন পরিষদে আনা হয়েছে। আমি তাদের স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে- আটককৃতরা কাজের সন্ধানে ভারতে যায় ও আসে। তবে তারা কিভাবে যায় ও আসে তা তাদের পরিবার কিছু জানে না।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান জানান, এটা পুশইনের ঘটনা নয়। এটি অনুপ্রবেশের ঘটনা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমদাদুল হক মিলন/এনএইচআর/এএসএম
What's Your Reaction?