সুখবর পেলেন বিএনপি নেতা

বরিশালের বহিষ্কৃত বিএনপি নেতাকে পুনরায় পদে বহাল করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তে তার বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তিনি আবারও দায়িত্ব ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্র থেকে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তাকে পুনরায় গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে আরও কয়েকটি পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া স্ট্রোকজনিত কারণে অসুস্থ থাকায় তিনি সুস্থ না হওয়া পর্যন্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপনকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ১ নম্বর যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনকে ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে ৮ নম্বর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদারের মৃত্যুর কারণে পদটি শূন্য হওয়ায় সেখানে শাম

সুখবর পেলেন বিএনপি নেতা
বরিশালের বহিষ্কৃত বিএনপি নেতাকে পুনরায় পদে বহাল করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তে তার বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তিনি আবারও দায়িত্ব ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্র থেকে গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তাকে পুনরায় গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে আরও কয়েকটি পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া স্ট্রোকজনিত কারণে অসুস্থ থাকায় তিনি সুস্থ না হওয়া পর্যন্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপনকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ১ নম্বর যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনকে ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে ৮ নম্বর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদারের মৃত্যুর কারণে পদটি শূন্য হওয়ায় সেখানে শামীমুল হক শামিমকে নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, কেন্দ্র থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফকে তার পদে পুনর্বহাল করা হয়েছে। তিনি আরও জানান, এ সংক্রান্ত সিদ্ধান্তের অনুলিপি দলের মহাসচিবসহ সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের কাছেও পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow