সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন এলাকায় বনদস্যুদের ছোড়া গুলিতে আতিয়ার রহমান নামে এক কাঁকড়া শিকারি আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান (৬৫) বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে নির্ধারিত এলাকায় কাঁকড়া আহরণে যান আতিয়ার রহমান। এ সময় বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে প্রথমে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় জেলে ও বনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বনদস্যুদের দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, দুপুর আনুমানিক ১২টার দিকে আহত অবস্থায় আতিয়ার রহমান আমাদের কার্যালয়ে আসেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন এলাকায় বনদস্যুদের ছোড়া গুলিতে আতিয়ার রহমান নামে এক কাঁকড়া শিকারি আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আতিয়ার রহমান (৬৫) বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে নির্ধারিত এলাকায় কাঁকড়া আহরণে যান আতিয়ার রহমান। এ সময় বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে প্রথমে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় জেলে ও বনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বনদস্যুদের দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, দুপুর আনুমানিক ১২টার দিকে আহত অবস্থায় আতিয়ার রহমান আমাদের কার্যালয়ে আসেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিষয়টি পুলিশ ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow