সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ দুপুর সোয়া ১টায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অংশ নেবেন। এজন্য হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণের জন্য বিচারিক কার্যক্রম দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার বিকেলে শপথ নেবেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এফএইচ/একিউএফ

সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ দুপুর সোয়া ১টায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অংশ নেবেন। এজন্য হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণের জন্য বিচারিক কার্যক্রম দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার বিকেলে শপথ নেবেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এফএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow