সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের জন্য ‘দেশীয় গ্রীষ্মকালীন ফল উৎসব ২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।  বুধবার (১ জুলাই) হল শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই ফল উৎসবে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি হলের সাত শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হল প্রাঙ্গণে আয়োজিত এই ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, লটকন ও কলাসহ নানা রকম দেশীয় ফল পরিবেশন করা হয়। এতে হল শাখা ছাত্রদলের আহব্বায়ক তাওহীদা সুলতানা, সদস্য সচিব তাসনিয়া জান্নাত চৌধুরি, যুগ্ম আহব্বায়ক তাসনিম আরা বিভা, আহব্বায়ক সদস্য দেবজ্যোতি সিতি ও ইশিতা জাহান অর্না এবং হল ছাত্র সংসদের পাঠকক্ষ বিষয়ক সম্পাদক রোজা রওনক, সদস্য শরীফা কালাম, আনিকা, সামিয়া ও মৌমিতা প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ফল উৎসবের মধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে একটা সম্প্রীতির বন্ধন এবং নিজেদের মধ্যে পারস্পরিক যে সৌহার্দ্য, সেটিকে বৃদ্ধি করে। সেজন্যই মূলত এই ফল উৎসবের আয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow