সুরের সেতুবন্ধনে তিন দেশ: অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো ‘ইন্ডি ফেস্ট’

গত এপ্রিলে সুরের যে মহামিলন হওয়ার কথা ছিল, প্রশাসনিক জটিলতার বেড়াজালে তা থমকে গিয়েছিল মাঝপথেই। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সংগীত নক্ষত্রদের নিয়ে আয়োজিত সেই বহুপ্রতিক্ষিত ‘ইন্ডি ফেস্ট’ ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তার মেঘ। তবে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সব বাধা জয় করে আবারও গর্জে উঠতে প্রস্তুত কনসার্টের মঞ্চ। আয়োজকদের পক্ষ থেকে এবার এল সেই কাঙ্ক্ষিত ঘোষণা, নতুন সাজে, নতুন দিনে ফিরছে ত্রিদেশীয় সুরের এই মহোৎসব। জানা যায়, আগামী ৮ মে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। রাজধানীর ১০০ ফিট মাদানি অ্যাভিনিউয়ের ‘কোর্টসাইড’ ভেন্যুতে কনসার্টটি আয়োজনের কথা রয়েছে। আয়োজক প্রতিষ্ঠানটি গণমাধ্য্যমকে জানায়, কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ইভেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত ভেন্যুতেই বসবে সংগীতের এই আসর। ৮ মে বিকেল ৩টায় কনসার্টের গেট দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং মূল আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। আরও জানা যায়, এবারের কনসার্টে অংশ নিতে ঢাকা আসছেন পাকিস্তানের আলোচিত গায়ক আব্দুল হান্নান ও ব্যান্ড দল ‘বায়ান’। ভারত থেকে থাকছে ‘তালপাতার সেপাই’ এব

সুরের সেতুবন্ধনে তিন দেশ: অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো ‘ইন্ডি ফেস্ট’

গত এপ্রিলে সুরের যে মহামিলন হওয়ার কথা ছিল, প্রশাসনিক জটিলতার বেড়াজালে তা থমকে গিয়েছিল মাঝপথেই। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সংগীত নক্ষত্রদের নিয়ে আয়োজিত সেই বহুপ্রতিক্ষিত ‘ইন্ডি ফেস্ট’ ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তার মেঘ। তবে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সব বাধা জয় করে আবারও গর্জে উঠতে প্রস্তুত কনসার্টের মঞ্চ। আয়োজকদের পক্ষ থেকে এবার এল সেই কাঙ্ক্ষিত ঘোষণা, নতুন সাজে, নতুন দিনে ফিরছে ত্রিদেশীয় সুরের এই মহোৎসব।

জানা যায়, আগামী ৮ মে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। রাজধানীর ১০০ ফিট মাদানি অ্যাভিনিউয়ের ‘কোর্টসাইড’ ভেন্যুতে কনসার্টটি আয়োজনের কথা রয়েছে। আয়োজক প্রতিষ্ঠানটি গণমাধ্য্যমকে জানায়, কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ইভেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত ভেন্যুতেই বসবে সংগীতের এই আসর। ৮ মে বিকেল ৩টায় কনসার্টের গেট দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং মূল আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।

আরও জানা যায়, এবারের কনসার্টে অংশ নিতে ঢাকা আসছেন পাকিস্তানের আলোচিত গায়ক আব্দুল হান্নান ও ব্যান্ড দল ‘বায়ান’। ভারত থেকে থাকছে ‘তালপাতার সেপাই’ এবং বাংলাদেশ থেকে পারফর্ম করবে ব্যান্ড ‘লেভেল ফাইভ’। 
এদিকে অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এর মাধ্যমে কনসার্টের টিকিট সংগ্রহ করা যাচ্ছে। তবে টিকিট বিক্রি বেশ আগে থেকে শুরু হলেও শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতায় তা স্থগিত হয়ে যায়।

উল্লেখ্য, এর আগে গত বছরের শেষ দিকে পাকিস্তানের জাল, কাভিশ, আতিফ আসলাম, আলী আজমত এবং ভারতের অনুভ জৈনের কনসার্ট নিয়ে ব্যাপক তোড়জোড় চললেও নিরাপত্তাজনিত কারণে অধিকাংশ ইভেন্ট বাতিল হয়েছিল। বিশেষ করে আতিফ আসলাম ও আলী আজমত ঢাকায় এলেও শেষ পর্যন্ত টিকিট কাটা দর্শকদের সামনে গাইতে পারেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow