সেই আবাসিক কমপ্লেক্স নিয়ে নতুন সিদ্ধান্ত হংকংয়ের

চলতি বছরের নভেম্বরে হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে সেখানকার ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি উচ্চভবন আবাসন প্রকল্পের ফ্ল্যাট মালিকদের কাছ থেকে বাসস্থান কিনে নেওয়ার পরিকল্পনা করেছে  হংকং সরকার। শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  এক ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, এ পরিকল্পনার জন্য প্রায় ৪ বিলিয়ন হংকং ডলার (প্রায় ৫১২ মিলিয়ন ডলার) ব্যয় করা হবে। সরকারে প্রস্তাবে  প্রতি বর্গফুট আট হাজার হংকং ডলার ধরা হয়েছে। এরমধ্যে ভূমি প্রিমিয়াম ধরা হয়নি। আর ভূমির মূল্য ধরা হলে প্রতি বর্গফুট ১০ হাজার ৫০০ হংকং ডলার মূল্য ধরা হয়েছে। হংকংয়ের উপ-অর্থসচিব ওয়াং ওয়াই লুন বলেন, আমরা বিশ্বাস করি প্রস্তাবিত মূল্য ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি আবাসন নিশ্চিত করার জন্য যথেষ্ট। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবাসন কমপ্লেক্স ওয়াং ফুক কোর্টে প্রায় দুহাজার ইউনিটে ৪ হাজার ৬০০ ভাড়াটিয়া বসবাস করতেন। তাদের জন্য সরকার একটি ফ্ল্যাট-বিনিময় কর্মসূচিও ঘোষণা করেছে। এর মাধ্যমে তারা বিকল্প সরকারি আবাসনে স্থানা

সেই আবাসিক কমপ্লেক্স নিয়ে নতুন সিদ্ধান্ত হংকংয়ের
চলতি বছরের নভেম্বরে হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে সেখানকার ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি উচ্চভবন আবাসন প্রকল্পের ফ্ল্যাট মালিকদের কাছ থেকে বাসস্থান কিনে নেওয়ার পরিকল্পনা করেছে  হংকং সরকার। শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  এক ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, এ পরিকল্পনার জন্য প্রায় ৪ বিলিয়ন হংকং ডলার (প্রায় ৫১২ মিলিয়ন ডলার) ব্যয় করা হবে। সরকারে প্রস্তাবে  প্রতি বর্গফুট আট হাজার হংকং ডলার ধরা হয়েছে। এরমধ্যে ভূমি প্রিমিয়াম ধরা হয়নি। আর ভূমির মূল্য ধরা হলে প্রতি বর্গফুট ১০ হাজার ৫০০ হংকং ডলার মূল্য ধরা হয়েছে। হংকংয়ের উপ-অর্থসচিব ওয়াং ওয়াই লুন বলেন, আমরা বিশ্বাস করি প্রস্তাবিত মূল্য ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি আবাসন নিশ্চিত করার জন্য যথেষ্ট। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবাসন কমপ্লেক্স ওয়াং ফুক কোর্টে প্রায় দুহাজার ইউনিটে ৪ হাজার ৬০০ ভাড়াটিয়া বসবাস করতেন। তাদের জন্য সরকার একটি ফ্ল্যাট-বিনিময় কর্মসূচিও ঘোষণা করেছে। এর মাধ্যমে তারা বিকল্প সরকারি আবাসনে স্থানান্তরিত হতে পারবেন।  কর্মকর্তারা জানান, পুরো প্রকল্পে আনুমানিক মোট ব্যয় দাঁড়াতে পারে ৬ দশমিক ৮ বিলিয়ন হংকং ডলার। তবে একটি ত্রাণ তহবিল থেকে ২ দশমিক ৮ বিলিয়ন ডলার অনুদান পাওয়ায় সরকারের নিট ব্যয় কমবে। এছাড়া বীমা ক্ষতিপূরণ হিসাব করলে ব্যয় আরও কমতে পারে। সরকার বলছে, এই পদক্ষেপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং ভবিষ্যতে নিরাপদ আবাসন নিশ্চিত করা সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow