সেই যুবদল নেতা বহিষ্কার
নাটোরে গুরুদাসপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নাটোর জেলা যুবদল এ বহিষ্কারাদেশ দেয়। বহিষ্কারাদেশে বলা হয়, ‘নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইজারা শেষে পরিষদ চত্বরে প্রকাশ্যে তুলোধুনা হাট ইজাদার ওবায়দুর রহমান তপুর নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকির ঘটনা ঘটে। পরদিন শুক্রবার চাঁদা দাবি ও হুমকির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে যুবদল নেতা রাকিবুর রহমান রাজা গালমন্দ করতে করতে ইজারাদার তপুর দিকে তেড়ে গিয়ে ৫ লাখ টাকা দাবি করেন। এ সময় থানার ওসি শফিক
নাটোরে গুরুদাসপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নাটোর জেলা যুবদল এ বহিষ্কারাদেশ দেয়।
বহিষ্কারাদেশে বলা হয়, ‘নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য।
এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইজারা শেষে পরিষদ চত্বরে প্রকাশ্যে তুলোধুনা হাট ইজাদার ওবায়দুর রহমান তপুর নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকির ঘটনা ঘটে। পরদিন শুক্রবার চাঁদা দাবি ও হুমকির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে যুবদল নেতা রাকিবুর রহমান রাজা গালমন্দ করতে করতে ইজারাদার তপুর দিকে তেড়ে গিয়ে ৫ লাখ টাকা দাবি করেন। এ সময় থানার ওসি শফিকুজ্জামানের পাশে চন্দ্রপুর তুলোধুনা হাটের ইজারাদার তপুসহ ৮ থেকে ১০ জন দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে রাজা হাত উঁচিয়ে তপুর দিকে তেড়ে এসে টাকা না দিলে তাকে (তপু) হাত-পা ভেঙে মাটিতে শুইয়ে ফেলবেন বলে হুংকার দেন। তিনি গালাগাল করতে থাকলে ওসি সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘রোজার দিন, আপনারা এখন চলে যান।’
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার কালবেলাকে মুঠোফোনে বলেন, যুবদল নেতা রাকিবুর রহমান রাজার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ওবায়দুর ইসলাম তপু। মামলা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?