সৌদিতে নিহত মোশাররফের সন্তানদের শিক্ষা ব্যয় বহন করবে সরকার : প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের দুই সন্তানের শিক্ষা খরচ চালাবে সরকার।
শুক্রবার (২০ মার্চ) হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফের মরদেহ গ্রহণ করে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এদিন সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মোশাররফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৬) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৌদি আরবের আল খারিজ শহরের কাছে আল তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাবস্থা চলা দেশগুলোর মিশন এবং দূতাবাসগুলো সর্তক রয়েছে। বাংলাদেশ বিমানের স্ট্যার্টার্ড ফ্লাইটে সরকারের খরচে একটি বিমানে ফেরত আসছেন প্রবাসীরা এবং এ প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সব সময় প্রবাসীদের পাশে রয়েছে এবং প্রবাসীদের পাশে থাকবে। যুদ্ধ পরিস্থিতি শেষে পুনরায় আবার যারা ফেরত যেতে চাইবে তাদের
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের দুই সন্তানের শিক্ষা খরচ চালাবে সরকার।
শুক্রবার (২০ মার্চ) হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফের মরদেহ গ্রহণ করে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এদিন সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মোশাররফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৬) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৌদি আরবের আল খারিজ শহরের কাছে আল তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাবস্থা চলা দেশগুলোর মিশন এবং দূতাবাসগুলো সর্তক রয়েছে। বাংলাদেশ বিমানের স্ট্যার্টার্ড ফ্লাইটে সরকারের খরচে একটি বিমানে ফেরত আসছেন প্রবাসীরা এবং এ প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সব সময় প্রবাসীদের পাশে রয়েছে এবং প্রবাসীদের পাশে থাকবে। যুদ্ধ পরিস্থিতি শেষে পুনরায় আবার যারা ফেরত যেতে চাইবে তাদেরও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহতের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেন। এছাড়া ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলেও মন্ত্রী জানান।
নিহত মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। তিনি উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশারফ নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় মোশারফসহ মোট তিনজন প্রাণ হারান।