সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো মালদ্বীপেও একই দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। এতে শামিল হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় মালদ্বীপের বিভিন্ন দ্বীপের মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মালেতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় মাফানু স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায়। মালদ্বীপের জাতীয় মসজিদ মসজিদুল আল-সুলতান (গ্র্যান্ড মস্ক) জাতীয় মসজিদ এবং মসজিদুল আল-সালমান মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এছাড়াও ঈদের জামাতে অংশ নিতে মালদ্বীপের নূরু মিসকিন, ইব্রাহিম মিসকিন, হুকুরু মিসকিন (মসজিদে) প্রবাসী বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যবাহী পায়জামা-পাঞ্জাবিতে দলবদ্ধভাবে মসজিদে যান। এদিকে ঈদুল ফিতরকে কেন্দ্র করে মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিরা দলবদ্ধভাবে রাজধানী ও পার্শ্ববর্তী দ্বীপ হোলেমালে ঘুরে ঈদের আনন্দ উপভোগ করছেন। মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনসহ মালদ্বীপ বিএনপি

সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো মালদ্বীপেও একই দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। এতে শামিল হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় মালদ্বীপের বিভিন্ন দ্বীপের মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী মালেতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় মাফানু স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায়। মালদ্বীপের জাতীয় মসজিদ মসজিদুল আল-সুলতান (গ্র্যান্ড মস্ক) জাতীয় মসজিদ এবং মসজিদুল আল-সালমান মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়।

এছাড়াও ঈদের জামাতে অংশ নিতে মালদ্বীপের নূরু মিসকিন, ইব্রাহিম মিসকিন, হুকুরু মিসকিন (মসজিদে) প্রবাসী বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যবাহী পায়জামা-পাঞ্জাবিতে দলবদ্ধভাবে মসজিদে যান।

এদিকে ঈদুল ফিতরকে কেন্দ্র করে মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিরা দলবদ্ধভাবে রাজধানী ও পার্শ্ববর্তী দ্বীপ হোলেমালে ঘুরে ঈদের আনন্দ উপভোগ করছেন।

মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনসহ মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এবং  বাংলাদেশি কমিউনিটি, ব্যবসায়ী প্রতিনিধি, ডক্টর’স প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

এদিকে ঈদুল ফিতরকে কেন্দ্র করে মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিরা দলবদ্ধভাবে রাজধানী ও পার্শ্ববর্তী দ্বীপ হোলেমালে ঘুরে ঈদের আনন্দ উপভোগ করছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow