পাহাড়ের দেড়শ ফুট নিচে মিলল মা-মেয়ের মরদেহ
বান্দরবানের মেঘলা এলাকায় পাহাড়ের প্রায় দেড়শ ফুট নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মেঘলার কানাপাড়া এলাকার দো ওয়াই মার্মা (২৬) ও তার মেয়ে বৃষ্টি তঞ্চঙ্গ্যা (৪)।
স্থানীয়রা জানান, রাত থেকে মা-মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখে যায় মা-মেয়েকে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
বান্দরবান ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং সা হ্লা বলেন, বেলা ১১টার দিকে ইউপি সদস্য জানিয়েছে, একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। তবে সঠিক তদন্ত করলে কীভাবে মারা গেছে সেটি জানা যাবে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সা

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক আছেন। মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।