স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, দুধ দিয়ে গোসল করলেন স্বামী

পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়ায় আসক্ত স্ত্রীকে আর কখনো ঘরে না তোলার প্রতিজ্ঞায় গ্রামবাসীর উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেছেন জাহাঙ্গীর হাওলাদার নামে এক যুবক। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গুচ্ছগ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনিপাড়া গুচ্ছগ্রামের দুলাল হাওলাদারের ছেলে জাহাঙ্গীর প্রায় চার বছর আগে আপন খালাতো বোন নূপুর আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।  জাহাঙ্গীরের দাবি, মায়ের মৃত্যুর পর খালার মধ্যে মায়ের স্নেহ খুঁজে পেতেই তিনি খালাতো বোনকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর থেকেই নূপুর একাধিক পরকীয়ায় জড়িয়ে পড়েন। জাহাঙ্গীরের অভিযোগ, নূপুর বর্তমানে এক সৌদি প্রবাসীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। গত ২৭ মার্চ রাতে ওই প্রবাসী যুবককে ভিডিও কলে রেখে জাহাঙ্গীর ও নূপুরের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নুপুর তার পরকীয়া প্রেমিকের প্ররোচনায় জাহাঙ্গীরকে মৌখিকভাবে তালাক দেন এবং জাহাঙ্গীরও পাল্টা তালাক ঘোষণা করেন। জাহাঙ্গীর আরও জানান, বারবার প্রমাণসহ বিষয়টি খালা ও খালুকে জানালেও তারা মেয়েকে শাসন করার পরিবর্তে উল্টো জাহাঙ্গীরকেই

স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, দুধ দিয়ে গোসল করলেন স্বামী
পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়ায় আসক্ত স্ত্রীকে আর কখনো ঘরে না তোলার প্রতিজ্ঞায় গ্রামবাসীর উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেছেন জাহাঙ্গীর হাওলাদার নামে এক যুবক। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া গুচ্ছগ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনিপাড়া গুচ্ছগ্রামের দুলাল হাওলাদারের ছেলে জাহাঙ্গীর প্রায় চার বছর আগে আপন খালাতো বোন নূপুর আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।  জাহাঙ্গীরের দাবি, মায়ের মৃত্যুর পর খালার মধ্যে মায়ের স্নেহ খুঁজে পেতেই তিনি খালাতো বোনকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর থেকেই নূপুর একাধিক পরকীয়ায় জড়িয়ে পড়েন। জাহাঙ্গীরের অভিযোগ, নূপুর বর্তমানে এক সৌদি প্রবাসীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। গত ২৭ মার্চ রাতে ওই প্রবাসী যুবককে ভিডিও কলে রেখে জাহাঙ্গীর ও নূপুরের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নুপুর তার পরকীয়া প্রেমিকের প্ররোচনায় জাহাঙ্গীরকে মৌখিকভাবে তালাক দেন এবং জাহাঙ্গীরও পাল্টা তালাক ঘোষণা করেন। জাহাঙ্গীর আরও জানান, বারবার প্রমাণসহ বিষয়টি খালা ও খালুকে জানালেও তারা মেয়েকে শাসন করার পরিবর্তে উল্টো জাহাঙ্গীরকেই নানাভাবে হয়রানি ও মারধর করেছেন। চরম মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে এবং স্ত্রীকে আর কখনো গ্রহণ না করার শপথ নিয়ে তিনি আধা মণ দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। স্থানীয় বাসিন্দা বাহাদুর জানান, বিয়ের পর থেকেই এই দম্পতির মধ্যে কলহ লেগেই থাকত। স্ত্রীর পরকীয়া ও অবাধ্য আচরণে অতিষ্ঠ হয়েই জাহাঙ্গীর এই কাজ করেছেন। তবে নূপুর আক্তারের বাবা ইউসুফ আকন মেয়ের পরকীয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, জাহাঙ্গীর নেশাগ্রস্ত এবং সে প্রায়ই আমার মেয়েকে মারধর করত। সব দোষ জাহাঙ্গীরের। অভিযুক্ত নূপুর আক্তারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow