স্বামীকে কোপানোর অভিযোগ মহিলাদল নেত্রীর বিরুদ্ধে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী শরীফ মিয়াকে কোপানোর অভিযোগ উঠেছে স্ত্রী মাসুমা আক্তারের বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে।  অভিযুক্ত মাসুমা আক্তার সদর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক। স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, মাসুমা ও তার স্বামী শরীফ মিয়ার পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে বুধবার দুপুরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মাসুমা আক্তারশ তার ভাগ্নে বায়োজিদ, লিথুন, সোহাগ মিলে ধারাল অস্ত্র নিয়ে শরীফ মিয়ার ওপর হামলা চালায়।  এ সময় তাদের হাতে থাকা রামদা দিয়ে তাকে কুপিয়ে পিঠে, মাথায় ও হাতে জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে শরীফ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে। 

স্বামীকে কোপানোর অভিযোগ মহিলাদল নেত্রীর বিরুদ্ধে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী শরীফ মিয়াকে কোপানোর অভিযোগ উঠেছে স্ত্রী মাসুমা আক্তারের বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত মাসুমা আক্তার সদর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, মাসুমা ও তার স্বামী শরীফ মিয়ার পারিবারিক কলহ চলে আসছিল। এরই জেরে বুধবার দুপুরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মাসুমা আক্তারশ তার ভাগ্নে বায়োজিদ, লিথুন, সোহাগ মিলে ধারাল অস্ত্র নিয়ে শরীফ মিয়ার ওপর হামলা চালায়। 

এ সময় তাদের হাতে থাকা রামদা দিয়ে তাকে কুপিয়ে পিঠে, মাথায় ও হাতে জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে শরীফ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow