সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩

দিনাজপুরের ঘোড়াঘাটে হাই-এইচ মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাস চালক নাসিম (৩৫), সবুর আলী (৫২) ও আনোয়ার হোসেন (৫০)। এর মধ্যে চালক নাসিম ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সবুর আলী এবং জিয়া হার্ট ফাউন্ডেশনে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। নিহত সবুর আলী বীরগঞ্জ উপজেলার চকদফর গ্রামের বাসিন্দা এবং অপর দুইজন একই উপজেলার চাগাই গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত একটি হাই-এইচ মাইক্রোবাস ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শশা বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় মাইক্রোর ভেতর থ

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩
দিনাজপুরের ঘোড়াঘাটে হাই-এইচ মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার দামোদারপুর শৌলা ও সোনামুখী বাজারের মাঝামাঝি এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাস চালক নাসিম (৩৫), সবুর আলী (৫২) ও আনোয়ার হোসেন (৫০)। এর মধ্যে চালক নাসিম ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সবুর আলী এবং জিয়া হার্ট ফাউন্ডেশনে আনোয়ার হোসেনের মৃত্যু হয়। নিহত সবুর আলী বীরগঞ্জ উপজেলার চকদফর গ্রামের বাসিন্দা এবং অপর দুইজন একই উপজেলার চাগাই গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত একটি হাই-এইচ মাইক্রোবাস ১০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শশা বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এ সময় মাইক্রোর ভেতর থেকে চালকসহ ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চালক নাসিমের মৃত হয়। পরে অন্যদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জিয়া হার্ট ফাউন্ডেশনে পাঠানো হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় প্রথমে চালকের মৃত্যু হয় এবং পরে আরও দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow