সড়ক দুর্ঘটনায় নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় দুই প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের শাহাদ আলীর ছেলে দুবাই প্রবাসী শাহ আলম ও একই এলাকার আলকাছ মিয়ার ছেলে সৌদি প্রবাসী জিয়ারুল। সম্প্রতি দুইজনই দেশে এসেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে শাহ আলম ও জিয়ারুল সরাইল উপজেলার পানিশ্বর থেকে মোটরসাইকেল নিয়ে আশুগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে আশুগঞ্জের সোনারামপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে ঢাকা-সিলেটগামী মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। সরাইল খাঁটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, বিকেলে দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছে। তিনি আরও জানান, মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। দুজনের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় দুই প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের শাহাদ আলীর ছেলে দুবাই প্রবাসী শাহ আলম ও একই এলাকার আলকাছ মিয়ার ছেলে সৌদি প্রবাসী জিয়ারুল। সম্প্রতি দুইজনই দেশে এসেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে শাহ আলম ও জিয়ারুল সরাইল উপজেলার পানিশ্বর থেকে মোটরসাইকেল নিয়ে আশুগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে আশুগঞ্জের সোনারামপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে ঢাকা-সিলেটগামী মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, বিকেলে দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছে।
তিনি আরও জানান, মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। দুজনের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?