হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুইজন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধিত দুইজন শিক্ষক হলেন, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ এবং কৃষি শিক্ষার সহকারী শিক্ষক মুর্শিদা বেগম। বৃহস্পতিবার (৩০ জুলাই) হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত অবসরজনিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি মো. আনিছুজ্জামান বাবুল। অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য অধ্যাপক মো. রমজান আলী, গভর্নিং বডির সদস্য মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শামছুল আলম সেলিম এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীগণ আবেগঘন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস.এম. তৌফিক উল্লাহ্। বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসায় দুইজন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধিত দুইজন শিক্ষক হলেন, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ এবং কৃষি শিক্ষার সহকারী শিক্ষক মুর্শিদা বেগম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত অবসরজনিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি মো. আনিছুজ্জামান বাবুল।

অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য অধ্যাপক মো. রমজান আলী, গভর্নিং বডির সদস্য মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শামছুল আলম সেলিম এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীগণ আবেগঘন বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস.এম. তৌফিক উল্লাহ্। বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow