হরমুজ প্রণালিতে মাইন অপসারণ শুরু করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের মাইন স্থাপনকারী জাহাজগুলো এরই মধ্যে ‘সমুদ্রের তলদেশে পড়ে আছে’। ইরানের বিমান ও নৌ সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ‘বেশিরভাগই নিশ্চিহ্ন করা হয়েছে’। পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ প্রক্রিয়া শুরু করছে, যা তিনি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশের জন্য ‘উপকার’ হিসেবে করছেন বলে উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, অনেক দেশের খালি তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে। ট্রাম্প বলেন, ইরানের হাতে এখন শুধু এই হুমকি রয়েছে যে কোনো জাহাজ তাদের স্থাপিত সামুদ্রিক মাইনে আঘাত করতে পারে। তিনি দাবি করেন, ইরানের ২৮টি মাইন বহনকারী নৌযানও ধ্বংস হয়ে গেছে। সূত্র: দ্য গার্ডিয়ানকেএএ/

হরমুজ প্রণালিতে মাইন অপসারণ শুরু করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের মাইন স্থাপনকারী জাহাজগুলো এরই মধ্যে ‘সমুদ্রের তলদেশে পড়ে আছে’। ইরানের বিমান ও নৌ সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ‘বেশিরভাগই নিশ্চিহ্ন করা হয়েছে’।

পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ প্রক্রিয়া শুরু করছে, যা তিনি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও জার্মানিসহ বিভিন্ন দেশের জন্য ‘উপকার’ হিসেবে করছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, অনেক দেশের খালি তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে।

ট্রাম্প বলেন, ইরানের হাতে এখন শুধু এই হুমকি রয়েছে যে কোনো জাহাজ তাদের স্থাপিত সামুদ্রিক মাইনে আঘাত করতে পারে। তিনি দাবি করেন, ইরানের ২৮টি মাইন বহনকারী নৌযানও ধ্বংস হয়ে গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow