হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় ছয়টি জাহাজকে থামিয়ে দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, জাহাজগুলো ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহার না করে অন্য একটি রুট দিয়ে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদদাতা জানান, রোববার রাতে জাহাজগুলো বিকল্প পথে চলার চেষ্টা করলে আইআরজিসির নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে। পরে জাহাজগুলোকে থামিয়ে ফিরে যেতে বাধ্য করা হয়। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন একটি জাহাজকে ঘিরে একটি ঘটনার কথা জানিয়েছিল। তবে সে সময় বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এরও আগে শনিবার আইআরজিসি জানায়, সতর্কতামূলক গুলি ছুড়ে তারা হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের চেষ্টা করা আরও চারটি জাহাজকে থামিয়ে দেয়। ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এ কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল আগের তুলনায় আরও কঠোর নজরদারির মধ্যে রয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow