হরমুজ প্রণালি নিয়ে হিমশিম খাচ্ছে ইরান

হরমুজ প্রণালি বন্ধ করা না করা নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে পড়েছে ইরান। এই প্রণালি বিশ্বে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এটি বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্রের এক কংগ্রেসম্যান জানিয়েছেন, ইরান একদিকে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়, অন্যদিকে হরমুজ প্রণালি বন্ধ করলে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট সৃষ্টি হতে পারে— এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনা ‘ভালো ও ফলপ্রসূ’ হয়েছে। তিনি আরও জানান, ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, আলোচনার ফলাফল সন্তোষজনক না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধাক্কার মুখে পড়তে পারে। সূত্র : শাফাক নিউজ  

হরমুজ প্রণালি নিয়ে হিমশিম খাচ্ছে ইরান

হরমুজ প্রণালি বন্ধ করা না করা নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে পড়েছে ইরান। এই প্রণালি বিশ্বে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এটি বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের এক কংগ্রেসম্যান জানিয়েছেন, ইরান একদিকে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়, অন্যদিকে হরমুজ প্রণালি বন্ধ করলে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট সৃষ্টি হতে পারে— এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনা ‘ভালো ও ফলপ্রসূ’ হয়েছে। তিনি আরও জানান, ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

তবে ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, আলোচনার ফলাফল সন্তোষজনক না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক অর্থনীতি বড় ধাক্কার মুখে পড়তে পারে। সূত্র : শাফাক নিউজ
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow