ফরিদপুরে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মো. লুৎফর রহমান (৪৭) নামে স্থানীয় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লুৎফর রহমান আড়পাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লুৎফর রহমান রাজনীতির পাশাপাশি পেশায় একজন কৃষক ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশে মাঠের জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান বাবু জাগো নিউজকে বলেন, লুৎফর রহমান স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জাগো নিউজকে বলেন, মৌখিকভাবে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর জানতে পেরেছি। এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

ফরিদপুরে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মো. লুৎফর রহমান (৪৭) নামে স্থানীয় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

লুৎফর রহমান আড়পাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লুৎফর রহমান রাজনীতির পাশাপাশি পেশায় একজন কৃষক ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশে মাঠের জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান বাবু জাগো নিউজকে বলেন, লুৎফর রহমান স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান জাগো নিউজকে বলেন, মৌখিকভাবে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর জানতে পেরেছি।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow