হলিওকস তারকার সঙ্গে প্রেম ছিল রোনালদোর, একসঙ্গে কাটিয়েছিলেন বিশেষ মুহূর্ত

ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেমজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ এই ফুটবল তারকা। তবে এ সম্পর্কের বহু আগে, ২০০৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় সাবেক এক হলিওকস তারকার সঙ্গে রোনালদোর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সেই অভিনেত্রী হলেন জেমা অ্যাটকিনসন। সাবেক ‘হলিওকস’ ও ‘আই অ্যাম অ্যা সেলিব্রেটি’ তারকা অ্যাটকিনসন ২০২২ সালে রোনালদোর সঙ্গে কাটানো একটি রাতের স্মৃতিও প্রকাশ্যে এনেছিলেন। অ্যাটকিনসন বলেন, তিনি ও রোনালদো তার বাড়িতে বসে চা পান করেছিলেন এবং জনপ্রিয় ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘অনলি ফুলস অ্যান্ড হর্সেস’ দেখেছিলেন। তিনি বলেন, ‘আমরা আমার বাড়িতে গিয়েছিলাম, কয়েক কাপ চা পান করেছি এবং অনলি ফুলস অ্যান্ড হর্সেস দেখেছি। সত্যিই! এখনো সে এটি পছন্দ করে কি না জানি না, তবে তখন তাকে অনুষ্ঠানটি উপভোগ করতে দেখেছিলাম।’ রোনালদোর সঙ্গে সেই সম্পর্ক নিয়ে অবশ্য কখনোই বিস্তারিত কিছু বলেননি অ্যাটকিনসন। এমনকি তাদের বিচ্ছেদের পর সম্পর্কের বিষয়ে কথা বলার জন্য তাকে মোটা অঙ্কের অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। অভিনেত্

হলিওকস তারকার সঙ্গে প্রেম ছিল রোনালদোর, একসঙ্গে কাটিয়েছিলেন বিশেষ মুহূর্ত
ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেমজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ এই ফুটবল তারকা। তবে এ সম্পর্কের বহু আগে, ২০০৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় সাবেক এক হলিওকস তারকার সঙ্গে রোনালদোর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সেই অভিনেত্রী হলেন জেমা অ্যাটকিনসন। সাবেক ‘হলিওকস’ ও ‘আই অ্যাম অ্যা সেলিব্রেটি’ তারকা অ্যাটকিনসন ২০২২ সালে রোনালদোর সঙ্গে কাটানো একটি রাতের স্মৃতিও প্রকাশ্যে এনেছিলেন। অ্যাটকিনসন বলেন, তিনি ও রোনালদো তার বাড়িতে বসে চা পান করেছিলেন এবং জনপ্রিয় ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘অনলি ফুলস অ্যান্ড হর্সেস’ দেখেছিলেন। তিনি বলেন, ‘আমরা আমার বাড়িতে গিয়েছিলাম, কয়েক কাপ চা পান করেছি এবং অনলি ফুলস অ্যান্ড হর্সেস দেখেছি। সত্যিই! এখনো সে এটি পছন্দ করে কি না জানি না, তবে তখন তাকে অনুষ্ঠানটি উপভোগ করতে দেখেছিলাম।’ রোনালদোর সঙ্গে সেই সম্পর্ক নিয়ে অবশ্য কখনোই বিস্তারিত কিছু বলেননি অ্যাটকিনসন। এমনকি তাদের বিচ্ছেদের পর সম্পর্কের বিষয়ে কথা বলার জন্য তাকে মোটা অঙ্কের অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। অভিনেত্রী বলেন, ‘আমাদের সম্পর্ক শেষ হওয়ার পর তাকে নিয়ে কথা বলার জন্য আমাকে বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি সেটা চাইনি।’ ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনালদো। এরপর ক্যারিয়ারে একের পর এক সাফল্য অর্জন করে প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। অন্যদিকে, রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের প্রথম দেখা হয় ২০১৬ সালে। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৫ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বাগদানের খবর জানান জর্জিনা। তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সব জীবনেই।’ সম্প্রতি শরীর নিয়ে কটূক্তির শিকার হওয়ার পর রোনালদোর কাছ থেকে পাওয়া একটি আবেগঘন বার্তার কথাও প্রকাশ করেন জর্জিনা। তিনি জানান, বিষয়টি নিয়ে রোনালদোর সঙ্গে কথা বলার সময় বলেছিলেন, ‘আমি চিন্তিত। এখন তারা আমাকে মোটা বলছে। অথচ আমি আমার চেহারা ও সৌন্দর্যের ওপর নির্ভর করেই কাজ করি।’ জবাবে রোনালদো তাকে বলেছিলেন, ‘তুমি তোমার চেহারার ওপর নির্ভর করে বাঁচো না। তুমি কে, তার ওপর নির্ভর করে বাঁচো। তুমি একজন পরিপূর্ণ নারী। সুন্দরী, চমৎকার গড়নের অধিকারী, একজন মা, ভালো মানুষ, সফল এবং ভালোবাসা নিয়ে জীবনযাপন করো। এর চেয়ে আর কী চাইতে পারো? মানুষ তোমাকে ঈর্ষা করতেই পারে।’ জর্জিনা আরও বলেন, ‘কখনো কখনো আমাদের সবারই এমন একজন মানুষ প্রয়োজন, যিনি আমাদের মনে করিয়ে দেবেন, আসলে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ সূত্র: ডেইলি স্টার ইউকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow