হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, মধ্যরাতে যা বললেন জাবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এ ঘটনায় হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবি করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। রোববার (০৮ মার্চ) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এ  প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত, শনিবার (০৭ মার্চ) দিবাগত রাতে হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। এ ঘটনায় ইফতারের পর হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  এদিকে পোস্টে জাবের বলেন, ‘শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, খুনিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিচার করতে হবে৷ আর কিছু চাই না।’ তিনি জানান, ইফতার পরবর্তী শ

হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, মধ্যরাতে যা বললেন জাবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এ ঘটনায় হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবি করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

রোববার (০৮ মার্চ) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এ  প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, শনিবার (০৭ মার্চ) দিবাগত রাতে হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। এ ঘটনায় ইফতারের পর হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এদিকে পোস্টে জাবের বলেন, ‘শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, খুনিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিচার করতে হবে৷ আর কিছু চাই না।’

তিনি জানান, ইফতার পরবর্তী শহিদ হাদি হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে মঞ্চের পক্ষ থেকে গ্রেপ্তার হওয়া আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে এর পেছনে কারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার আহবান জানানো হয়।

জাবের তার পোস্টে অভিযোগ করে বলেন, ‘আগের তদন্ত প্রতিবেদনে প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা হয়েছিল। আগামী ১১ তারিখে দেওয়া হতে যাওয়া চার্জশিটে যদি একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাহলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘খুনিদের দেশে ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি আর কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে সবার পরামর্শও চাওয়া হয়েছে।’


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow