হামলা নিয়ে যে বার্তা দিল সৌদি আরবের মন্ত্রিসভা
ইরানের যে কোনো হামলা মোকাবিলা এবং নিজেদের নিরাপত্তা ও নাগরিকদের রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবের মন্ত্রিসভা এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে আসা যে কোনো আক্রমণ প্রতিহত করতে এবং মিত্র দেশগুলোকে সব ধরনের সক্ষমতা দিয়ে সহায়তা করতে রিয়াদ পুরোপুরি প্রস্তুত।
এদিকে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে হামলা হয়েছে। সরাসরি একটি ড্রোন সেখানে আঘাত হানার দাবি করেছে রয়টার্সের সূত্র। তবে সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
রিয়াদে মার্কিন দূতাবাস কমপ্লেক্সে অবস্থিত সিআইএ স্টেশন। সোমবার সেখানেই ইরানি ড্রোন আঘাত করে।