হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২০ শিশু ভর্তি
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২০ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৮৩ শিশু। শনিবার (২ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ২ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬ শিশু ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৯১১ শিশু। সেখানে মোট ২২ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব শিশুদের সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছে। কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২০ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৮৩ শিশু।
শনিবার (২ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ২ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬ শিশু ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৯১১ শিশু। সেখানে মোট ২২ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব শিশুদের সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছে।
কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম
What's Your Reaction?