ট্রেনের ধাক্কায় ছিটকে গেল মোটরসাইকেল, বেঁচে গেলেন চালক

গাজীপুরের টঙ্গীতে বন্ধ রেলগেট অমান্য করে পকেট গেট দিয়ে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হলেও চালক অপু মিয়া (৩৯) অলৌকিকভাবে বেঁচে গেছেন। বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-টঙ্গী রেললাইনের টঙ্গী নতুন বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অপু মিয়া গাজীপুরের পূবাইল এলাকার পদহারবাইদ গ্রামের বাসিন্দা এবং সাইফুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি টঙ্গী নতুন বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় রেলগেট বন্ধ ছিল। এ সময় অপু মিয়া মোটরসাইকেল নিয়ে পকেট গেট দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। মোটরসাইকেলটি রেললাইনে ওঠামাত্র ট্রেনের ধাক্কায় সেটি ছিটকে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে লাফ দিয়ে সরে যাওয়ায় অপু মিয়া প্রাণে রক্ষা পান। যদিও তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুর আলম হোসেন জানান

ট্রেনের ধাক্কায় ছিটকে গেল মোটরসাইকেল, বেঁচে গেলেন চালক

গাজীপুরের টঙ্গীতে বন্ধ রেলগেট অমান্য করে পকেট গেট দিয়ে পারাপারের সময় ট্রেনের ধাক্কায় একটি মোটরসাইকেল ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হলেও চালক অপু মিয়া (৩৯) অলৌকিকভাবে বেঁচে গেছেন।

বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-টঙ্গী রেললাইনের টঙ্গী নতুন বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত অপু মিয়া গাজীপুরের পূবাইল এলাকার পদহারবাইদ গ্রামের বাসিন্দা এবং সাইফুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি টঙ্গী নতুন বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় রেলগেট বন্ধ ছিল। এ সময় অপু মিয়া মোটরসাইকেল নিয়ে পকেট গেট দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। মোটরসাইকেলটি রেললাইনে ওঠামাত্র ট্রেনের ধাক্কায় সেটি ছিটকে পড়ে।

তবে তাৎক্ষণিকভাবে লাফ দিয়ে সরে যাওয়ায় অপু মিয়া প্রাণে রক্ষা পান। যদিও তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুর আলম হোসেন জানান, সিগন্যাল পড়ায় রেলগেট বন্ধ ছিল। পকেট গেট দিয়ে ঝুঁকি নিয়ে পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় রেলক্রসিংয়ে নিরাপত্তা বিধি অমান্য করে পারাপারের ঝুঁকি নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, এ ধরনের ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত না হলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থেকেই যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow