বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ডের বিএনএইচ হাসপাতাল

বাংলাদেশে স্বল্পখরচে উন্নতমানের স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং চিকিৎসা খাতে অংশীদারিত্ব বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ডের খ্যাতনামা বিএনএইচ হাসপাতাল, ব্যাংকক। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলের আওতায় দেশে ও আঞ্চলিক পর্যায়ে উন্নত চিকিৎসা সহজলভ্য করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের অংশ হিসেবে হাসপাতালটির সহকারী পরিচালক মি. অ্যাপিচাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত ১৯ এপ্রিল সকালে ঢাকার একটি হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক প্রটোকল অফিসার ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে আরও ছিলেন- স্পাইন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অর্থিত হংভেনিট, ওভারসিজ মার্কেটিং ম্যানেজার মিস জেরিন্যা জিউজিন্দা এবং এশিয়ান মার্কেটিং এক্সিকিউটিভ মিস এনগুয়েন থাই হুয়াং গিয়াং। সাক্ষাৎকালে ড. মো. ফরিদুল ইসলাম বলেন, দেশের স্বাস্থ্যখাতে যেকোনো অংশীদারিত্বমূলক উদ্যোগ যদি জনগণের কল্যাণে আসে এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে ভূমিকা রাখে, তবে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। তিনি স্বাস্থ্যসে

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ডের বিএনএইচ হাসপাতাল

বাংলাদেশে স্বল্পখরচে উন্নতমানের স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং চিকিৎসা খাতে অংশীদারিত্ব বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ডের খ্যাতনামা বিএনএইচ হাসপাতাল, ব্যাংকক। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলের আওতায় দেশে ও আঞ্চলিক পর্যায়ে উন্নত চিকিৎসা সহজলভ্য করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের অংশ হিসেবে হাসপাতালটির সহকারী পরিচালক মি. অ্যাপিচাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত ১৯ এপ্রিল সকালে ঢাকার একটি হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক প্রটোকল অফিসার ড. মো. ফরিদুল ইসলামের সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন- স্পাইন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অর্থিত হংভেনিট, ওভারসিজ মার্কেটিং ম্যানেজার মিস জেরিন্যা জিউজিন্দা এবং এশিয়ান মার্কেটিং এক্সিকিউটিভ মিস এনগুয়েন থাই হুয়াং গিয়াং।

সাক্ষাৎকালে ড. মো. ফরিদুল ইসলাম বলেন, দেশের স্বাস্থ্যখাতে যেকোনো অংশীদারিত্বমূলক উদ্যোগ যদি জনগণের কল্যাণে আসে এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে ভূমিকা রাখে, তবে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। তিনি স্বাস্থ্যসেবাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অন্যদিকে মি. অ্যাপিচাই জানান, দীর্ঘদিন ধরে বিএনএইচ হাসপাতাল বিপুলসংখ্যক বাংলাদেশি রোগীকে চিকিৎসাসেবা দিয়ে আসছে। এ অভিজ্ঞতার ভিত্তিতে তারা মনে করেন, দেশে উন্নত চিকিৎসা সেবার সুযোগ বাড়ানো গেলে বিদেশমুখী নির্ভরতা কমানো সম্ভব।

তিনি বলেন, সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশি রোগীদের চাহিদা ও চিকিৎসাসংক্রান্ত চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা নেওয়া এবং ভবিষ্যতে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উদ্যোগের সম্ভাবনা যাচাই করা।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষই স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow