হারের পরই বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ তুলল পাকিস্তান
শেষ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই হয়েছে সেয়ানে-সেয়ানে। মিরপুরে ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ২৯০ রানের সংগ্রহ। দলের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১০৭ বলে ১০৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তানজিদ। ম্যাচের শেষ ওভারে বোলিংয়ে এসেছিলেন রিশাদ হোসেন। স্ট্রাইকে ছিলেন শাহীন শাহ আফ্রিদি। এক পর্যায়ে ২ বলে ১২ রান দরকার হয় পাকিস্তানের। রিশাদের করা পরের বল শাহীন ভালোভাবে কানেক্ট করতে পারেননি। লেগ স্টাম্পের বাইরে হওয়ায় সেই বলে ওয়াইড দেন আম্পায়ার। পরে বাংলাদেশ এলবিডব্লিউর জন্য রিভিউ নেয়। টিভি রিপ্লেতে দেখা যায় বল শাহীনের ব্যাটের কানায় লেগে পেছনে গেছে। এলবিডব্লিউ হয়নি, তবে ব্যাটে লাগায় ওয়াইডও হচ্ছে না। শুরুর ওয়াইডের পর সমীকরণ চলে আসে ২ বলে ১১ রানে। পরে ওয়াইড বাতিল হওয়ায় ১ বলে ১২ রানে চলে যায় সমীকরণ। শেষ বলে স্টাম্পিং হন শাহীন। এই ঘটনায় ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্
শেষ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই হয়েছে সেয়ানে-সেয়ানে। মিরপুরে ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ২৯০ রানের সংগ্রহ। দলের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ১০৭ বলে ১০৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তানজিদ।
ম্যাচের শেষ ওভারে বোলিংয়ে এসেছিলেন রিশাদ হোসেন। স্ট্রাইকে ছিলেন শাহীন শাহ আফ্রিদি। এক পর্যায়ে ২ বলে ১২ রান দরকার হয় পাকিস্তানের। রিশাদের করা পরের বল শাহীন ভালোভাবে কানেক্ট করতে পারেননি। লেগ স্টাম্পের বাইরে হওয়ায় সেই বলে ওয়াইড দেন আম্পায়ার। পরে বাংলাদেশ এলবিডব্লিউর জন্য রিভিউ নেয়।
টিভি রিপ্লেতে দেখা যায় বল শাহীনের ব্যাটের কানায় লেগে পেছনে গেছে। এলবিডব্লিউ হয়নি, তবে ব্যাটে লাগায় ওয়াইডও হচ্ছে না। শুরুর ওয়াইডের পর সমীকরণ চলে আসে ২ বলে ১১ রানে। পরে ওয়াইড বাতিল হওয়ায় ১ বলে ১২ রানে চলে যায় সমীকরণ। শেষ বলে স্টাম্পিং হন শাহীন।
এই ঘটনায় ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। পাকিস্তান দলের ধারণা বড় পর্দায় বলের রিপ্লে দেখে ধারণা নিয়ে এরপর রিভিউ নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এছাড়া ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নেওয়া হয়েছে কিনা তা যাচাই করার জন্য কোনো টাইমারও দেখা যায়নি টিভি পর্দায়। ফলে সময় অতিক্রম হওয়ার পর বাংলাদেশ রিভিউ নিয়েছে, যার প্রভাব পড়েছে ম্যাচের ফলে, এমনটাই আপাতত দাবি পাকিস্তান টিম ম্যানেজমেন্টের।
যদিও ম্যাচের ফল চলেই এসেছে। বাংলাদেশ ১৫ সেকেন্ডের বেশি সময় নিয়ে থাকলে বিষয়টির ভুল স্বীকার করে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া ছাড়া আর বেশি কিছু করার থাকবে না।
What's Your Reaction?