হাসপাতাল থেকে আসামির পলায়ন

ভোলায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে গেছে একটি মামলার আসামি।  বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পলাতক ব্যক্তির নাম সাহাবুদ্দিন (৪৫)। তিনি সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মাহবুব আলমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দক্ষিণ দিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আবু নোমান ও অপর প্রার্থী জাকিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাহাবুদ্দিনের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর শান্তিরহাট বাজার এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বুধবার সকালে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, মামলার বিষয়টি জানতে পেরে সাহাবুদ্দিন কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান। ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘আহত অবস্থায় সাহাবুদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার খবর পেয়ে তিনি পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চল

হাসপাতাল থেকে আসামির পলায়ন

ভোলায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে গেছে একটি মামলার আসামি। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। পলাতক ব্যক্তির নাম সাহাবুদ্দিন (৪৫)। তিনি সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মাহবুব আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দক্ষিণ দিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আবু নোমান ও অপর প্রার্থী জাকিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাহাবুদ্দিনের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর শান্তিরহাট বাজার এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বুধবার সকালে একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, মামলার বিষয়টি জানতে পেরে সাহাবুদ্দিন কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।

ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘আহত অবস্থায় সাহাবুদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার খবর পেয়ে তিনি পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow