হাসপাতাল থেকে যে বার্তা দিলেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু

হাসপাতালে টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর নিজের শারীরিক অবস্থা ও রাজনৈতিক অঙ্গীকার নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। বুধবার (৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। পোস্টে তিনি লেখেন, ‘মৃত্যুর মুখে দাঁড়ালে আয়ু বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা সুস্থ। টানা আট দিন প্রায় মৃত্যুর সঙ্গে লড়েছি।’ তিনি জানান, চিকিৎসার নানা জটিলতায় শরীরের ওপর ধকল গেছে। একাধিকবার ক্যানোলা দেওয়ায় হাতে আর জায়গা না থাকায় শেষ পর্যন্ত শিশুদের ব্যবহৃত ক্যানোলা দিতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শারীরিক অবস্থা তুলে ধরার পাশাপাশি নিজের নির্বাচনী এলাকা ঝালকাঠি-১ আসনের উন্নয়ন নিয়েও কথা বলেন এই এনসিপি নেত্রী। বিষয়টি নিয়ে তিনি বলেন, প্রতি মসজিদ মন্দির ২ লাখ করে পাবে, তবে যত নাম দিয়েছিলাম সবগুলো আসেনি। যারা বরাদ্দ পাননি মন খারাপ না করার অনুরোধ রইল। আমি যতদিন আছি, আপনাদের জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমার অঞ্চলের জনগণের এক পয়সা হক নষ্ট হতে দেব না, ইনশাআল্লাহ। ক্ষমতার লোভ কোনো কালেই ছিল না। কিন্তু আপনাদের

হাসপাতাল থেকে যে বার্তা দিলেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু
হাসপাতালে টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর নিজের শারীরিক অবস্থা ও রাজনৈতিক অঙ্গীকার নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। বুধবার (৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। পোস্টে তিনি লেখেন, ‘মৃত্যুর মুখে দাঁড়ালে আয়ু বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা সুস্থ। টানা আট দিন প্রায় মৃত্যুর সঙ্গে লড়েছি।’ তিনি জানান, চিকিৎসার নানা জটিলতায় শরীরের ওপর ধকল গেছে। একাধিকবার ক্যানোলা দেওয়ায় হাতে আর জায়গা না থাকায় শেষ পর্যন্ত শিশুদের ব্যবহৃত ক্যানোলা দিতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শারীরিক অবস্থা তুলে ধরার পাশাপাশি নিজের নির্বাচনী এলাকা ঝালকাঠি-১ আসনের উন্নয়ন নিয়েও কথা বলেন এই এনসিপি নেত্রী। বিষয়টি নিয়ে তিনি বলেন, প্রতি মসজিদ মন্দির ২ লাখ করে পাবে, তবে যত নাম দিয়েছিলাম সবগুলো আসেনি। যারা বরাদ্দ পাননি মন খারাপ না করার অনুরোধ রইল। আমি যতদিন আছি, আপনাদের জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমার অঞ্চলের জনগণের এক পয়সা হক নষ্ট হতে দেব না, ইনশাআল্লাহ। ক্ষমতার লোভ কোনো কালেই ছিল না। কিন্তু আপনাদের ভালোবাসার লোভ, আপনাদের জন্য কাজ করার লোভ আমার আছে। কারণ, আমি জানি এই কাজই মানুষকে বাঁচিয়ে রাখে। যারা দুর্নীতি করে আপনাদের হক নষ্ট করবে তারা টিকবে না। ডা. মাহমুদা মিতু আরও জানান, এলাকার রাস্তাঘাট উন্নয়নে ১১৩ কোটি টাকার বরাদ্দ অনুমোদন হয়েছে। এ কাজ যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় এবং কোনো ধরনের দুর্নীতি না হয়, সে বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা চান তিনি। তিনি বলেন, ‘আমার অঞ্চলের মানুষের এক পয়সা হক নষ্ট হতে দেব না। ক্ষমতার লোভ নেই, তবে মানুষের জন্য কাজ করার ইচ্ছা আছে।’ সবশেষে দলের মুখপাত্র আসিফ মাহমুদকে ধন্যবাদ জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow