‘হিডেন ট্যাগে’ চুটিয়ে প্রেম পাকিস্তানি দুই তারকার!
বেশ কিছু দিন ধরেই পাকিস্তানি বিনোদন ভুবনে ভাসছিল অভিনেতা আহাদ রাজা মীরের সঙ্গে অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার দানানির মোবিনের প্রেমের গুঞ্জন। তবে পাকিস্তানি এই তারকাজুটি মুখে কুলুপ এঁটে গোপনীয়তা বজায় রাখেন। এবার রেডিট ও ইনস্টাগ্রামের ক্ষুরধার ‘গোয়েন্দা’রা এমন এক গোপন খবর নেটদুনিয়ায় ফাঁস করেছেন, যা নিয়ে শোরগোল পুরো পাকিস্তানি শোবিজ অঙ্গনে। ‘মীম সে মোহাব্বত’ সিরিজে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন দানানির মোবিন। সেখানে তাকে পর্দায় রোমান্স করতে দেখা গেছে আহাদের সঙ্গে। সেই থেকেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও সম্পর্ক বলেই ধারণা নেটিজেনদের। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি সংগীতেও সফল আহাদ রাজা মীর। তার অভিনীত ‘আনজান’ এখনো দর্শকহৃদয়ে দাগ কেটে আছে। দানানির মোবিনের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কিছু নজরকাড়া ছবি থেকেই সূত্রপাত নতুন গুঞ্জনের। ছবিগুলো দেখে সাধারণ মনে হলেও, তীক্ষ্ণ নজরধারী কিছু ভক্ত থার্ড-পার্টি টুলস ব্যবহার করে এক গোপন রহস্য উন্মোচন করেন। ছবিগুলোতে গোপনে বিশেষ এক প্রাইভেট ট্যাগ করা ছিল, যা সাধারণ নেটিজেনদের চোখে পড়ার কথা নয়। আর সেই গোপন হিডেন ট্যাগটি সোজা গিয়ে ঠেকেছে হ্যান্ডসাম অভিনেতা আহা
বেশ কিছু দিন ধরেই পাকিস্তানি বিনোদন ভুবনে ভাসছিল অভিনেতা আহাদ রাজা মীরের সঙ্গে অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার দানানির মোবিনের প্রেমের গুঞ্জন। তবে পাকিস্তানি এই তারকাজুটি মুখে কুলুপ এঁটে গোপনীয়তা বজায় রাখেন। এবার রেডিট ও ইনস্টাগ্রামের ক্ষুরধার ‘গোয়েন্দা’রা এমন এক গোপন খবর নেটদুনিয়ায় ফাঁস করেছেন, যা নিয়ে শোরগোল পুরো পাকিস্তানি শোবিজ অঙ্গনে।
‘মীম সে মোহাব্বত’ সিরিজে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন দানানির মোবিন। সেখানে তাকে পর্দায় রোমান্স করতে দেখা গেছে আহাদের সঙ্গে। সেই থেকেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও সম্পর্ক বলেই ধারণা নেটিজেনদের। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি সংগীতেও সফল আহাদ রাজা মীর। তার অভিনীত ‘আনজান’ এখনো দর্শকহৃদয়ে দাগ কেটে আছে।
দানানির মোবিনের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কিছু নজরকাড়া ছবি থেকেই সূত্রপাত নতুন গুঞ্জনের। ছবিগুলো দেখে সাধারণ মনে হলেও, তীক্ষ্ণ নজরধারী কিছু ভক্ত থার্ড-পার্টি টুলস ব্যবহার করে এক গোপন রহস্য উন্মোচন করেন। ছবিগুলোতে গোপনে বিশেষ এক প্রাইভেট ট্যাগ করা ছিল, যা সাধারণ নেটিজেনদের চোখে পড়ার কথা নয়। আর সেই গোপন হিডেন ট্যাগটি সোজা গিয়ে ঠেকেছে হ্যান্ডসাম অভিনেতা আহাদ রাজা মীরের প্রোফাইলে!
এ ছাড়াও ভক্তদের তীক্ষ্ণ চোখ এড়ায়নি ছবির ব্যাকগ্রাউন্ডও। দানানিরের সাম্প্রতিক জন্মদিনের একটি ছবির পেছনের কাচের দরজার সঙ্গে আহাদের নিজের বাড়ির দরজার হুবহু মিল খুঁজে পেয়েছেন অনেকেই। শুধু তাই নয়, এর আগেও আহাদের ফ্যাশন শোতে দানানিরের বোনের উপস্থিতি কিংবা থার্টি ফার্স্ট নাইটে দুই পরিবারের একসঙ্গে উদযাপনের ছবি নতুন করে উসকে দিয়েছিল এই প্রেমের গুঞ্জন।
পাকিস্তানি গণমাধ্যম ‘পাকমনজিল’-এর প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, নেট দুনিয়ায় এই তারকাদের নিয়ে ফুসফাস চললেও তাদের ভক্তদের মধ্যে রয়েছে দ্বিমত। একদল ভক্তের মতে, থার্ড পার্টি অ্যাপ দিয়ে কারও হিডেন ট্যাগ বের করাটা ব্যক্তিগত গোপনীয়তার স্পষ্ট লঙ্ঘন। আরেক পক্ষ মনে করছে, তারা দুজনই জনপ্রিয় পাবলিক ফিগার, তাই ভক্তদের কৌতূহল থাকাটা স্বাভাবিক।
সব মিলিয়ে দানানির আর আহাদ গোপনে চুটিয়ে প্রেম করছেন নাকি তারা কেবলই ঘনিষ্ঠ বন্ধু—তার আসল সত্য এখনো অজানা। তবে এই হিডেন ট্যাগের রহস্য যে বর্তমানে পুরো বিনোদন পাড়াকে দারুণভাবে মাতিয়ে রেখেছে, তা আর বলার অপেক্ষা রাখে না!
What's Your Reaction?