হিরো আলমের সঙ্গে এবার শাকিব খানের নায়িকা ইধিকা পাল

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে নজড় কাড়েন কলকাতার ইধিকা পাল। এরপর তিনি শাকিবের ‘বরবাদ’ ছবিতেও দেখ গেছে তাকে। সেই নায়িকাকে এবার পাওয়া গেল হিরো আলমের সঙ্গে। তবে বাস্তবে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভিডিওতে একসঙ্গে হাজির হয়েছেন তারা। আর সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম। সেখানে তাকে দেখা যায় ইধিকা পালের সঙ্গে অ্যাকশন ও ড্রামাধর্মী বিভিন্ন দৃশ্যে। কখনও দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে সংলাপ বলতে, আবার কখনও সিনেমার স্টাইলে রোমান্টিক ও অ্যাকশন মুডে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে পরে জানা যায়, পুরো ভিডিওটিই তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে। বাস্তবে ইধিকা পাল ও হিরো আলম একসঙ্গে কোনো শুটিং করেননি। কাজটি করেছেন হিরো আলমের ছোট ভাই মাহমুদ হাসান। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করেছেন বলে জানা গেছে। ভিডিওটি নিয়ে হিরো আলম বলেন, ‘এখন এআইয়ের যুগ। নতুন নতুন প্রযুক্তি আসছে। দর্শকদের একটু ভিন্ন কিছু দেও

হিরো আলমের সঙ্গে এবার শাকিব খানের নায়িকা ইধিকা পাল

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে নজড় কাড়েন কলকাতার ইধিকা পাল। এরপর তিনি শাকিবের ‘বরবাদ’ ছবিতেও দেখ গেছে তাকে। সেই নায়িকাকে এবার পাওয়া গেল হিরো আলমের সঙ্গে।

তবে বাস্তবে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভিডিওতে একসঙ্গে হাজির হয়েছেন তারা। আর সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম। সেখানে তাকে দেখা যায় ইধিকা পালের সঙ্গে অ্যাকশন ও ড্রামাধর্মী বিভিন্ন দৃশ্যে। কখনও দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে সংলাপ বলতে, আবার কখনও সিনেমার স্টাইলে রোমান্টিক ও অ্যাকশন মুডে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

তবে পরে জানা যায়, পুরো ভিডিওটিই তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে। বাস্তবে ইধিকা পাল ও হিরো আলম একসঙ্গে কোনো শুটিং করেননি। কাজটি করেছেন হিরো আলমের ছোট ভাই মাহমুদ হাসান। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করেছেন বলে জানা গেছে।

ভিডিওটি নিয়ে হিরো আলম বলেন, ‘এখন এআইয়ের যুগ। নতুন নতুন প্রযুক্তি আসছে। দর্শকদের একটু ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই ভিডিওটি দেখে অবাক হয়েছেন। কেউ কেউ ভাবছেন সত্যি সত্যিই আমরা একসঙ্গে কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘ইধিকা পাল বর্তমানে জনপ্রিয় একজন অভিনেত্রী। বিশেষ করে শাকিব খানের সঙ্গে কাজ করার পর বাংলাদেশেও তার পরিচিতি অনেক বেড়েছে। সেই জায়গা থেকে দর্শকদের জন্য একটু মজার কিছু করার চিন্তা থেকেই ভিডিওটি বানানো হয়েছে।’

হিরো আলম জানান, তার ছোট ভাই মাহমুদ হাসান প্রযুক্তিনির্ভর কাজ নিয়ে আগ্রহী। সেই আগ্রহ থেকেই পরীক্ষামূলকভাবে এই ভিডিও তৈরি করা হয়েছে। আমরা চেয়েছি নতুন কিছু দেখাতে। মানুষ যেন বিনোদনের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারটাও বুঝতে পারে,” যোগ করেন হিরো আলম।

শাকিব খানের সঙ্গে কাজ করে বাংলাদেশের দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পান ইধিকা পাল। তাদের জুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা দেখা যায়। সেই জনপ্রিয়তার রেশ ধরেই এবার হিরো আলমের এআই ভিডিওতেও নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow