হুইপ হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সংসদীয় কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ-সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। এদিকে দুলু হুইপ হিসেবে নিয়োগ পাওয়ায় তার নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তারা এ নিয়োগকে নাটোরবাসীর জন্য গৌরবজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সংশ্লিষ্টরা মনে করেন, তার দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতাকে কাজে লাগানোর লক্ষ্যেই হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছে নতুন সরকার। দলের প্রতি ত্যাগ এবং দক্ষ সাংগঠনিক ক্ষমতার পুরস্কার হিসেবে তাকে এ সংসদীয় গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে। জানা গেছে, সাবেক ভ
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সংসদীয় কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ-সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন।
এদিকে দুলু হুইপ হিসেবে নিয়োগ পাওয়ায় তার নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তারা এ নিয়োগকে নাটোরবাসীর জন্য গৌরবজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সংশ্লিষ্টরা মনে করেন, তার দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতাকে কাজে লাগানোর লক্ষ্যেই হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছে নতুন সরকার। দলের প্রতি ত্যাগ এবং দক্ষ সাংগঠনিক ক্ষমতার পুরস্কার হিসেবে তাকে এ সংসদীয় গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে।
জানা গেছে, সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হুইপ হিসেবে বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তার দায়িত্বের মধ্যে রয়েছে- অধিবেশনে দলীয় সংসদ সদস্যদের উপস্থিতি এবং সংসদীয় শিষ্টাচার নিশ্চিত করা। সরকারের কোনো বিল বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাসের সময় দলীয় সংসদ সদস্যদের ভোট নিশ্চিত করা। স্পিকার এবং সংসদ সদস্যদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করা।
হুইপ হিসেবে মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংসদের ভেতরে সরকারের এজেন্ডা বাস্তবায়ন এবং সংসদীয় গণতন্ত্রের চর্চাকে আরও শক্তিশালী করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।
What's Your Reaction?