২৪ ঘণ্টায় লেবাননে নিহত ৩১

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন। শনিবার (০৯ মে) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, গত ২ মার্চ ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে আবার সংঘর্ষ শুরু হওয়ার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি। নিহতদের মধ্যে টাইর জেলার তুরা শহরে চালানো দুটি বিমান হামলায় পাঁচজন প্রাণ হারান। এ সময় সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক নিখোঁজ মেয়েকে উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন উদ্ধারকারীরা। এ ছাড়া হাসবাইয়া জেলার কাফারশৌবা ও কাফারহামামের মাঝামাঝি একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় এক সিভিল ডিফেন্স কর্মী নিহত হন। বিন্ত জবেইল ও নাবাতিয়েহ জেলাতেও আরও কয়েকটি হামলা হয়েছে। এতে অনেক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে আস-সুলতানিয়াহ এলাকায় চারজন নিহতের খবর পাওয়া গেছে। এদিকে, ইসরায়েলের সামরিক

২৪ ঘণ্টায় লেবাননে নিহত ৩১

যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন।

শনিবার (০৯ মে) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, গত ২ মার্চ ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে আবার সংঘর্ষ শুরু হওয়ার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি।

নিহতদের মধ্যে টাইর জেলার তুরা শহরে চালানো দুটি বিমান হামলায় পাঁচজন প্রাণ হারান। এ সময় সেখানে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক নিখোঁজ মেয়েকে উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন উদ্ধারকারীরা। এ ছাড়া হাসবাইয়া জেলার কাফারশৌবা ও কাফারহামামের মাঝামাঝি একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় এক সিভিল ডিফেন্স কর্মী নিহত হন।

বিন্ত জবেইল ও নাবাতিয়েহ জেলাতেও আরও কয়েকটি হামলা হয়েছে। এতে অনেক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে আস-সুলতানিয়াহ এলাকায় চারজন নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে, ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৈরুতে সাম্প্রতিক ইসরায়েলি হামলা এবং দক্ষিণ লেবাননে চলমান আক্রমণের প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। এর জবাবে উত্তর ইসরায়েলের নাহারিয়ার দক্ষিণে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কয়েক ঘণ্টা পর আরেকটি সামরিক ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলার দাবিও করে গোষ্ঠীটি।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। এ বিরতি পরে ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়। তবে এরপরও লেবাননে প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow