৪৮ ঘণ্টায় সাড়ে ৬ কোটি টাকার টোল আদায়
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরবঙ্গমুখী যাত্রীচাপে যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। গত ৪৮ ঘণ্টায় সেতুটি দিয়ে ৮২ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় মোট ৮২ হাজার ৬০১টি যানবাহন যমুনা সেতু পারাপার করে। এতে টোল আদায় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি ছুটি শুরু হওয়ার পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিশেষ করে সোমবার বিকাল থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তবে বুধবার সকাল পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন সুবিধা থাকায় যাত্রীরা তুলনামূলক স্বস্তিতে চলাচল করতে পারছেন। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এর
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরবঙ্গমুখী যাত্রীচাপে যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। গত ৪৮ ঘণ্টায় সেতুটি দিয়ে ৮২ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় মোট ৮২ হাজার ৬০১টি যানবাহন যমুনা সেতু পারাপার করে। এতে টোল আদায় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি ছুটি শুরু হওয়ার পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিশেষ করে সোমবার বিকাল থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তবে বুধবার সকাল পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন সুবিধা থাকায় যাত্রীরা তুলনামূলক স্বস্তিতে চলাচল করতে পারছেন। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় সাড়ে ১৩ কিলোমিটার এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৬৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ছিল ১৯ হাজার ৪৪৫টি যানবাহন, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা। একদিনেই মোট টোল আদায় দাঁড়ায় ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।
যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের চাপ সামাল দিতে ৯ থেকে ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের জন্য সেতুর দুই প্রান্তে পৃথক বুথ চালু রয়েছে।
এদিকে ১৯৯৮ সালে চালুর পর থেকে যমুনা সেতু দিয়ে নিয়মিত টোল আদায় হয়ে আসছে। বর্তমানে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি) এই টোল আদায়ের কার্যক্রম পরিচালনা করছে।
What's Your Reaction?