৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

চলতি মার্চের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিপাতের এ প্রবণতা ক্রমশ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রাক-বর্ষা মৌসুমে এটি স্বাভাবিক বৃষ্টি। চলতি মাসে অনিয়মিতভাবে তা চলবে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ১৭ মার্চ পর্যন্ত আগামী পাঁচদিন দেশজুড়ে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। রাতে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, ‘এখন বসন্ত মৌসুম হলেও এটাকে আমরা প্রাক-বর্ষা ধরি। এখন হঠাৎ যে কোনো সময় বৃষ্টি হবে, শিলা ঝরবে, বিদ্যুৎ চমকাবে ও বজ্রসহ বৃষ্টি হবে। এগুলো এই মৌসুমের বৃষ্টির বৈশিষ্ট্য।’ বৃহস্পতিবার সিলেটে ৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে গরমও বাড়বে। শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানান তরিফুল। তিনি বলেন, ‘এখন ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। আমরা সাধারণত সর্বোচ্চ পাঁচদিনের পূর্বাভাস দিয়ে থাকি। মাসের বাকি দিনগুলোতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’ শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, শনিবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়

৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

চলতি মার্চের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিপাতের এ প্রবণতা ক্রমশ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রাক-বর্ষা মৌসুমে এটি স্বাভাবিক বৃষ্টি। চলতি মাসে অনিয়মিতভাবে তা চলবে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ১৭ মার্চ পর্যন্ত আগামী পাঁচদিন দেশজুড়ে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

রাতে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, ‘এখন বসন্ত মৌসুম হলেও এটাকে আমরা প্রাক-বর্ষা ধরি। এখন হঠাৎ যে কোনো সময় বৃষ্টি হবে, শিলা ঝরবে, বিদ্যুৎ চমকাবে ও বজ্রসহ বৃষ্টি হবে। এগুলো এই মৌসুমের বৃষ্টির বৈশিষ্ট্য।’

বৃহস্পতিবার সিলেটে ৮৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে গরমও বাড়বে। শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানান তরিফুল।

তিনি বলেন, ‘এখন ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। আমরা সাধারণত সর্বোচ্চ পাঁচদিনের পূর্বাভাস দিয়ে থাকি। মাসের বাকি দিনগুলোতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়, শনিবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরএএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow