৬৩৬ দিন পর গোল করতে ব্যর্থ হলেন হালান্ড

ইংল্যান্ডের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গোল করতে ব্যর্থ হলেন নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড। এর মাধ্যমে দীর্ঘ ৬৩৬ দিন পর কোনো প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো গোলশূন্য থাকলেন তিনি। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ১৩ অক্টোবর অস্ট্রিয়ার বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করতে পারেননি হালান্ড। এরপর উয়েফা ন্যাশনস লিগ, বিশ্বকাপ বাছাইপর্ব এবং ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে টানা ম্যাচে গোল করে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছিলেন এই গোলমেশিন। তবে সেই ধারায় শেষ পর্যন্ত ছেদ টানলো ইংল্যান্ড। পুরো ম্যাচজুড়ে হালান্ডকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখে থ্রি লায়ন্সের রক্ষণভাগ। এমনকি ভিএআর-এর সিদ্ধান্তে তার একটি সম্ভাব্য গোলও বাতিল হয়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। একই সঙ্গে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলদাতা হালান্ডের ৬৩৬ দিনের গোলের ধারাবাহিকতাও থামিয়ে দেয় তারা। আরআর/এমএমআর

৬৩৬ দিন পর গোল করতে ব্যর্থ হলেন হালান্ড

ইংল্যান্ডের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গোল করতে ব্যর্থ হলেন নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড। এর মাধ্যমে দীর্ঘ ৬৩৬ দিন পর কোনো প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো গোলশূন্য থাকলেন তিনি।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ১৩ অক্টোবর অস্ট্রিয়ার বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করতে পারেননি হালান্ড। এরপর উয়েফা ন্যাশনস লিগ, বিশ্বকাপ বাছাইপর্ব এবং ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে টানা ম্যাচে গোল করে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছিলেন এই গোলমেশিন।

তবে সেই ধারায় শেষ পর্যন্ত ছেদ টানলো ইংল্যান্ড। পুরো ম্যাচজুড়ে হালান্ডকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখে থ্রি লায়ন্সের রক্ষণভাগ। এমনকি ভিএআর-এর সিদ্ধান্তে তার একটি সম্ভাব্য গোলও বাতিল হয়।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। একই সঙ্গে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা গোলদাতা হালান্ডের ৬৩৬ দিনের গোলের ধারাবাহিকতাও থামিয়ে দেয় তারা।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow