৭-১ গোলের বড় জয়ে শুরু প্রস্তুতি, ভীষণ খুশি নতুন কোচ

জার্মান কোচ পিটার গেরহার্ডের অধীনে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের প্রস্তুতি। দুই দিন আগে দায়িত্ব নেওয়া এই কোচ সোমবার তার শিষ্যদের একটি প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে যুব (অনূর্ধ্ব-২০) দলের বিপক্ষে। এই যুব দলটি অনুশীলন করছে বিকেএসপিতে। প্রথম অনুশীলন ম্যাচেই বেশ খুশি পেটার গেরহার্ড। এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিতে থাকা দলটি ৭-১ গোলে হারিয়েছে যুব দলকে। জোড়া গোল করেছেন হুজাইফা। একটি করে গোল করেছেন আমিরুল, ইমন, রকি, রাব্বি ও জয়। যুব দলের একমাত্র গোলদাতা জনি। বড় এই জয়ের পর কোচের চোখ এখন এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে। এই ম্যাচটিতে কোরিয়াকে রুখে দিতে পারলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবেন আমিরুল-আশরাফুলরা। ম্যাচ শেষে দলের সামগ্রিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রধান কোচ পিটার গেরহার্ড। অনুশীলনে তার শেখানো কৌশল মাঠে প্রয়োগক করতে পারায় তিনি খুবই আনন্দিত। পিটার গেরহার্ড বলেন, ‘আমি কখনোই সহজে সন্তুষ্ট হই না। আমাদের এখনও অনেক কাজ বাকি। তবে আজ ছেলেদের পারফরম্যান্স দেখে আমি কিছুটা বিস্মিত ও অভিভূত হয়েছি। তারা মাঠে কিছু চমৎকার মুভমেন্ট দে

৭-১ গোলের বড় জয়ে শুরু প্রস্তুতি, ভীষণ খুশি নতুন কোচ

জার্মান কোচ পিটার গেরহার্ডের অধীনে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের প্রস্তুতি। দুই দিন আগে দায়িত্ব নেওয়া এই কোচ সোমবার তার শিষ্যদের একটি প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে যুব (অনূর্ধ্ব-২০) দলের বিপক্ষে। এই যুব দলটি অনুশীলন করছে বিকেএসপিতে।

প্রথম অনুশীলন ম্যাচেই বেশ খুশি পেটার গেরহার্ড। এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিতে থাকা দলটি ৭-১ গোলে হারিয়েছে যুব দলকে। জোড়া গোল করেছেন হুজাইফা। একটি করে গোল করেছেন আমিরুল, ইমন, রকি, রাব্বি ও জয়। যুব দলের একমাত্র গোলদাতা জনি।

বড় এই জয়ের পর কোচের চোখ এখন এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে। এই ম্যাচটিতে কোরিয়াকে রুখে দিতে পারলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবেন আমিরুল-আশরাফুলরা।

ম্যাচ শেষে দলের সামগ্রিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন প্রধান কোচ পিটার গেরহার্ড। অনুশীলনে তার শেখানো কৌশল মাঠে প্রয়োগক করতে পারায় তিনি খুবই আনন্দিত।

পিটার গেরহার্ড বলেন, ‘আমি কখনোই সহজে সন্তুষ্ট হই না। আমাদের এখনও অনেক কাজ বাকি। তবে আজ ছেলেদের পারফরম্যান্স দেখে আমি কিছুটা বিস্মিত ও অভিভূত হয়েছি। তারা মাঠে কিছু চমৎকার মুভমেন্ট দেখিয়েছে। আমরা অনুশীলনে যা যা নিয়ে আলোচনা করেছিলাম এবং প্র্যাকটিসে যা করেছিলাম, তারা আজ ঠিক সেটাই ম্যাচে করে দেখিয়েছে। আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

জাতীয় দলের বর্তমান স্কোয়াডের প্রশংসা করে তিনি আরও বলেছেন, ‘আমি সব সময় বলে এসেছি দলটিতে প্রচুর প্রতিভা রয়েছে। এদের বিশেষত্ব হলো, আপনি তাদের যা বলবেন বা অনুশীলনে যা করাবেন, তারা খুব দ্রুত তা ম্যাচে ফুটিয়ে তুলতে পারে। কিন্তু এর মধ্যেও আমাদের কিছু জায়গায় এখনও ঘাটতি ও সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে আমাদের নিবিড়ভাবে কাজ করতে হবে।’

এশিয়ান গেমসের কঠিন চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দিয়ে কোচ খেলোয়াড়দের সতর্ক করে বলেছেন, ‘ভুলে গেলে চলবে না যে আমাদের আসল লক্ষ্য হলো এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি। আজ যাদের সাথে খেলেছি, কোরিয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত উচ্চ সামর্থ্যের দল। তাই আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ এবং কঠোর কিছু অপেক্ষা করছে।’

আরআই/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow