৮ বছর পর রাজের নাটকে জাহিদ হাসান, সঙ্গে তটিনী ও খাইরুল বাসার
দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাদের নতুন নাটক ‘পথহারা মন’ প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে। নাটকটিতে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করেছেন খাইরুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মনিরা মিঠু। আরও পড়ুন জয়ের উদ্দেশে ওমর সানি / তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ এমন একটি গল্প, যেখানে ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং মানুষের চিরায়ত আবেগকে সহজভাবে তুলে ধরা হয়েছে। দর্শক নিজেদের জীবনের নানা মুহূর্ত এই গল্পে খুঁজে পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। জাহিদ হাসানকে নিয়ে রাজ সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে একটি ধারাবাহিক নির্মাণ করেছিলেন। প্রায় আট বছর পর আবারও একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে রাজ বলেন, জাহিদ হাসানের সহজাত অভিনয় নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছেন বলেও জানান তিনি। আরও পড়ুন দিলদারের নায়িকা হতে রাজি হননি শীর্ষ নায়িকারা,
দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাদের নতুন নাটক ‘পথহারা মন’ প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে।
নাটকটিতে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করেছেন খাইরুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মনিরা মিঠু।
নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ এমন একটি গল্প, যেখানে ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং মানুষের চিরায়ত আবেগকে সহজভাবে তুলে ধরা হয়েছে। দর্শক নিজেদের জীবনের নানা মুহূর্ত এই গল্পে খুঁজে পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
জাহিদ হাসানকে নিয়ে রাজ সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে একটি ধারাবাহিক নির্মাণ করেছিলেন। প্রায় আট বছর পর আবারও একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে রাজ বলেন, জাহিদ হাসানের সহজাত অভিনয় নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছেন বলেও জানান তিনি।
জাহিদ হাসানও জানান, রাজের সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময়ই আনন্দের। দীর্ঘদিন পর আবার তার পরিচালনায় অভিনয় করতে পেরে তিনি খুশি। গল্প ও শুটিংয়ের পরিবেশও তার বেশ ভালো লেগেছে।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
গত ১০ জুলাই রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। আজ শেষ হওয়ার কথা রয়েছে চিত্রায়ণ। জাকিয়া হোসেন তৃষার গল্পে নাটকটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘পথহারা মন’।
এলআইএ
What's Your Reaction?

