অতিথি আপ্যায়নে রাখুন সরিষা বেগুন

অতিথি আপ্যায়নে ভিন্ন স্বাদের কোনো পদ রাখতে চাইলে সরিষা বেগুন হতে পারে দারুণ এক আয়োজন। বেগুনের নরম স্বাদের সঙ্গে সরিষার ঝাঁঝালো মসলার মিশেল খাবারে এনে দেয় এক অনন্য ঘ্রাণ ও স্বাদ। ভাত, খিচুড়ি কিংবা পোলাও সবকিছুর সঙ্গেই মানিয়ে যায় এই মুখরোচক পদ। সহজ উপকরণে অল্প সময়েই তৈরি করা যায় বলে ঘরোয়া অতিথি আপ্যায়নেও এটি হতে পারে বিশেষ আকর্ষণ। রইলো রেসিপি- উপকরণ বেগুন ২টি সরিষা বাটা ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি ২-৩টি রসুন বাটা আধা চা চামচ কাঁচা মরিচ বাটা ১ চা চামচ লবণ স্বাদমতো হলুদের গুঁড়ো আধা চা চামচ সরিষার তেল পরিমাণমতো যেভাবে তৈরি করবেন প্রথমেই বেগুন কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার পানি ঝরিয়ে রাখা বেগুনে হলুদ ও লবণ দিয়ে মেখে সরিষার তেলে ভেজে নিন। এবার ভাজা বেগুনগুলো তুলে রেখে তেলে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর তাতে সরিষা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, হলুদ গুঁড়ো ও পরিমাণমতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। আরও পড়ুন: আলু নয়, ঢ্যাঁড়স দিয়েই বানিয়ে নিন মুচমুচে ফ্রাই অল্প সময়ে রাঁধুন লাউ-চিংড়ি কষানো হলে তাতে বেগুনগুলো দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করুন, প্রয়োজনে সামান্য পানি যোগ করতে পারেন। পানি শুকিয়ে গেলে

অতিথি আপ্যায়নে রাখুন সরিষা বেগুন

অতিথি আপ্যায়নে ভিন্ন স্বাদের কোনো পদ রাখতে চাইলে সরিষা বেগুন হতে পারে দারুণ এক আয়োজন। বেগুনের নরম স্বাদের সঙ্গে সরিষার ঝাঁঝালো মসলার মিশেল খাবারে এনে দেয় এক অনন্য ঘ্রাণ ও স্বাদ। ভাত, খিচুড়ি কিংবা পোলাও সবকিছুর সঙ্গেই মানিয়ে যায় এই মুখরোচক পদ। সহজ উপকরণে অল্প সময়েই তৈরি করা যায় বলে ঘরোয়া অতিথি আপ্যায়নেও এটি হতে পারে বিশেষ আকর্ষণ। রইলো রেসিপি-

উপকরণ

  • বেগুন ২টি
  • সরিষা বাটা ২ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি ২-৩টি
  • রসুন বাটা আধা চা চামচ
  • কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
  • লবণ স্বাদমতো
  • হলুদের গুঁড়ো আধা চা চামচ
  • সরিষার তেল পরিমাণমতো

 সরিষা বেগুন

যেভাবে তৈরি করবেন

প্রথমেই বেগুন কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার পানি ঝরিয়ে রাখা বেগুনে হলুদ ও লবণ দিয়ে মেখে সরিষার তেলে ভেজে নিন। এবার ভাজা বেগুনগুলো তুলে রেখে তেলে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর তাতে সরিষা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, হলুদ গুঁড়ো ও পরিমাণমতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

আরও পড়ুন:

কষানো হলে তাতে বেগুনগুলো দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করুন, প্রয়োজনে সামান্য পানি যোগ করতে পারেন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার সরিষা বেগুন। এবার পরিবেশন করুন গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow