অনন্তকাল ধরে যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আছে : ট্রাম্প

অনন্তকাল ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মত অস্ত্রের মজুত যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেদের অস্ত্রের মজুত নিয়ে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এই মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প লেখেন, আমাদের কাছে সবরকম অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্রের মজুত আছে এবং বড় জয়ের জন্য আমরা প্রস্তুত। এছাড়া নিজের সর্বশেষ মন্তব্যে, তিনি তার পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে অনেক উচ্চমানের মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন। চার বছরের মেয়াদের শেষের দিকে, বাইডেন ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এদিকে, ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, চলমান অভিযান আরও চার সপ্তাহ সময় ধরে চলতে পারে। তিনি বলেন, এই যুদ্ধ আরও চার সপ্তাহ প্রলম্বিত হতে পারে। কারণ, দেশটি বড়। তবে তারা যতই শক্তিশালী হোক না কেন, চার সপ্তাহের বেশি সময় লাগবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow