অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই : আব্দুস সালাম
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম বলেছেন, অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই। আমার দলের লোক যদি অন্যায় করে তাদেরও ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেল ৫টায় হরিপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় ও পরিচিতি সভায় এ কথা বলেন তিনি। ডা. আব্দুস সালাম বলেন, উপজেলায় যারা কর্মরত রয়েছেন, তারা সবাই মিলে একটি পরিবার হিসেবে থাকবেন। আমাদের প্রত্যাশা, আমরা প্রতিনিধি হিসেবে কাজ করব। উপজেলায় খাস জমি নিয়ে তিনি আরও বলেন, হরিপুরে খাসজমি বেশি আছে। খাসজমি গরিব মানুষের জন্য, ধনীদের জন্য নয়। কোনো ধনী যদি খাস জমি লিজ নেয়, সেটা ক্যানসেল করতে হবে। যারা ভূমিহীন তারা খাসজমি পাবে। এ খাসজমি নিয়ে হরিপুরে বেশি গন্ডগোল ও মারামারি হচ্ছে। আমি চাই না, কারও শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরুক। প্রশাসনের উদ্দেশে এ সংসদ সদস্য বলেন, আপনারা প্রশাসনের যারা আছেন, সৎভাবে থাকবেন। কেউ কিছু করতে পারবে না। যারা সরকারি জমিতে বসবাস করছে, তাদের কোনোভাবেই সেখান থেকে সরাবেন না। অভিযোগ থাকলে বিচার হবে। আমি যদি অপরাধ করে থাকি, তাহলে আমারও বিচার হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো অন্যায়, সন্
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম বলেছেন, অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই। আমার দলের লোক যদি অন্যায় করে তাদেরও ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেল ৫টায় হরিপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় ও পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।
ডা. আব্দুস সালাম বলেন, উপজেলায় যারা কর্মরত রয়েছেন, তারা সবাই মিলে একটি পরিবার হিসেবে থাকবেন। আমাদের প্রত্যাশা, আমরা প্রতিনিধি হিসেবে কাজ করব।
উপজেলায় খাস জমি নিয়ে তিনি আরও বলেন, হরিপুরে খাসজমি বেশি আছে। খাসজমি গরিব মানুষের জন্য, ধনীদের জন্য নয়। কোনো ধনী যদি খাস জমি লিজ নেয়, সেটা ক্যানসেল করতে হবে। যারা ভূমিহীন তারা খাসজমি পাবে। এ খাসজমি নিয়ে হরিপুরে বেশি গন্ডগোল ও মারামারি হচ্ছে। আমি চাই না, কারও শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরুক।
প্রশাসনের উদ্দেশে এ সংসদ সদস্য বলেন, আপনারা প্রশাসনের যারা আছেন, সৎভাবে থাকবেন। কেউ কিছু করতে পারবে না। যারা সরকারি জমিতে বসবাস করছে, তাদের কোনোভাবেই সেখান থেকে সরাবেন না। অভিযোগ থাকলে বিচার হবে। আমি যদি অপরাধ করে থাকি, তাহলে আমারও বিচার হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো অন্যায়, সন্ত্রাসী কার্যক্রম ও দুর্নীতি সহ্য করা হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন হরিপুর থানার ওসি আবদুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহেরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।
What's Your Reaction?