অবশেষে জয়ের দেখা পেলো বাংলাদেশের মেয়েরা
অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হারার পর তৃতীয় ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। মঙ্গলবার এডিনবার্গে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৫২ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৭ বলে ৫৮ রান করেছেন জ্যোতি। এছাড়া ৩১ বলে ৩৯ রান করেন মোস্তারি। জবাবে ১১৮ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। রিতু মনির নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। অন্য বোলাররাও তাকে ভালো সমর্থন দিলে বড় কোনো জুটি গড়তে পারেনি স্কটিশ ব্যাটাররা। ২ ওভারে ১২ রান খরচায় ৪ উইকেট নেন রিতু। এর আগে এদিন টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। স্কোরবোর্ডে ২৩ রান উঠতেই ৩ উইকেট হারায় টাইগ্রেসরা। দিলারা আক্তার ১৫ আর তাজ নেহার ৪ রান করলেও জুয়াইরা ফেরদৌস রানের খাতাই খুলতে পারেননি। এরপর সোবহানা মোস্তারি ও জ্যোতি মিলে গড়েন ৭৭ রানের জুটি। ৩১ বলে ৫ চার ও ১ ছক্কায় মোস্তারি ৩৯ রান করে আউট হলে ভাঙে জুটি। ৪৭ বলে ৫৮ র
অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হারার পর তৃতীয় ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
মঙ্গলবার এডিনবার্গে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৫২ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৭ বলে ৫৮ রান করেছেন জ্যোতি। এছাড়া ৩১ বলে ৩৯ রান করেন মোস্তারি। জবাবে ১১৮ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস।
রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। রিতু মনির নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। অন্য বোলাররাও তাকে ভালো সমর্থন দিলে বড় কোনো জুটি গড়তে পারেনি স্কটিশ ব্যাটাররা। ২ ওভারে ১২ রান খরচায় ৪ উইকেট নেন রিতু।
এর আগে এদিন টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। স্কোরবোর্ডে ২৩ রান উঠতেই ৩ উইকেট হারায় টাইগ্রেসরা। দিলারা আক্তার ১৫ আর তাজ নেহার ৪ রান করলেও জুয়াইরা ফেরদৌস রানের খাতাই খুলতে পারেননি।
এরপর সোবহানা মোস্তারি ও জ্যোতি মিলে গড়েন ৭৭ রানের জুটি। ৩১ বলে ৫ চার ও ১ ছক্কায় মোস্তারি ৩৯ রান করে আউট হলে ভাঙে জুটি। ৪৭ বলে ৫৮ রানের ইনিংসে জ্যোতি চার মারেন ৬টা আর ছক্কা ১টা। শেষদিকে ২৩ বলে ২০ রান করেন স্বর্না আক্তার।
এসকেডি/এমএমআর
What's Your Reaction?