অবশেষে মুখ খুললেন সাকিব

গত মাসের শেষ সপ্তাহে হঠাৎ করেই সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ এক সুখবর জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। বিশেষ করে যেসব ভেন্যুতে খেলার মতো ফিট, সেখানে নির্বাচকরা সাকিবকে দলভুক্ত করবেন। জানানো হয়, দেশে বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতেই আগামী সিরিজ থেকে তাকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা। এরপর অনেক কিছুই ঘটে গেছে দেশে। নতুন সরকার গঠনের দ্বারপ্রান্তে যেন এই আলোচনা আরও জোরালো হলো। নতুন করে ক্রিকেট অঙ্গনে সাকিবের নামটা যখন আবারো খুব প্রাসঙ্গিক, ঠিক তখন মুখ খুললেন সাকিব আল হাসান নিজেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ক্ষমতায় আসার আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে বলেছিলেন, ‘সেটা (সাকিবের খেলতে পারার ব্যাপার) সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না সেটার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে

অবশেষে মুখ খুললেন সাকিব

গত মাসের শেষ সপ্তাহে হঠাৎ করেই সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ এক সুখবর জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। বিশেষ করে যেসব ভেন্যুতে খেলার মতো ফিট, সেখানে নির্বাচকরা সাকিবকে দলভুক্ত করবেন। জানানো হয়, দেশে বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতেই আগামী সিরিজ থেকে তাকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা।

এরপর অনেক কিছুই ঘটে গেছে দেশে। নতুন সরকার গঠনের দ্বারপ্রান্তে যেন এই আলোচনা আরও জোরালো হলো। নতুন করে ক্রিকেট অঙ্গনে সাকিবের নামটা যখন আবারো খুব প্রাসঙ্গিক, ঠিক তখন মুখ খুললেন সাকিব আল হাসান নিজেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ক্ষমতায় আসার আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে বলেছিলেন, ‘সেটা (সাকিবের খেলতে পারার ব্যাপার) সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না সেটার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে (খেলবে)।’

বিএনপি যখন সরকার গঠনের দ্বারপ্রান্তে, তখন এই বক্তব্যও নতুন করে সামনে এসেছে। তাহলে কি সাকিবকে খেলানো হবে জাতীয় দলে? অন্যদিকে কয়েক সপ্তাহ ধরে বিসিবিও সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে।
গুঞ্জন রয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন সাকিব। এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আপনারা অনেক দূর চিন্তা করে ফেলছেন। ভাই, আগে আমাকে দেখতে দিন সামনের দিনগুলোতে কী হয়।’

সাকিবের ঘনিষ্ঠ সূত্র অবশ্য জানিয়েছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার ভাবনা নিয়েই ফেরার চেষ্টায় আছেন তিনি। সেক্ষেত্রে টেস্ট ও টি-২০ থেকে অবসর নিয়ে একটি ফরম্যাটেই চালিয়ে যাবেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow