অর্থনীতি পুনরুদ্ধারে অন্তত দুই বছর সময় লাগবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের অপচয়, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। ভেঙে পড়া এই অর্থনৈতিক কাঠামোকে স্বাভাবিক ও স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় প্রয়োজন। বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত “আলোকিত মাহে রমাদান” শীর্ষক মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমানে দেশ প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ বহন করছে। পাশাপাশি প্রতি বছর গড়ে ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে।  তিনি বলেন, দেশের রপ্তানি আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আয় ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে থাকলেও আমদানি ব্যয় ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলারে পৌঁছায়, যার ফলে অর্থনীতিতে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। তথ্যমন্ত্রীর ভাষায়, ‘এই ঘাটতির চাপ সাধারণ জনগণকেই বহন করতে হচ্ছে। তাই অর্থনীতি পুনর্গঠনের জন্য সরকারকে সময় দেওয়া জরুরি।’ রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছর যদি দেশে শান্তিপূর্ণ সামাজিক ও রা

অর্থনীতি পুনরুদ্ধারে অন্তত দুই বছর সময় লাগবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের অপচয়, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। ভেঙে পড়া এই অর্থনৈতিক কাঠামোকে স্বাভাবিক ও স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় প্রয়োজন।

বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরা এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত “আলোকিত মাহে রমাদান” শীর্ষক মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমানে দেশ প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ বহন করছে। পাশাপাশি প্রতি বছর গড়ে ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হচ্ছে। 

তিনি বলেন, দেশের রপ্তানি আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আয় ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে থাকলেও আমদানি ব্যয় ৬০ থেকে ৭০ বিলিয়ন ডলারে পৌঁছায়, যার ফলে অর্থনীতিতে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

তথ্যমন্ত্রীর ভাষায়, ‘এই ঘাটতির চাপ সাধারণ জনগণকেই বহন করতে হচ্ছে। তাই অর্থনীতি পুনর্গঠনের জন্য সরকারকে সময় দেওয়া জরুরি।’

রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছর যদি দেশে শান্তিপূর্ণ সামাজিক ও রাজনৈতিক পরিবেশ বজায় না থাকে, তবে অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হবে। এ কারণে তিনি সবাইকে বিভাজনমূলক রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান।

জাতীয় সংসদের কার্যক্রম প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, সংসদে গঠনমূলক বিতর্ক অব্যাহত রয়েছে এবং তা চলমান থাকবে। তবে এসব বিতর্ক যেন রাজপথে অস্থিতিশীলতা সৃষ্টি না করে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক এবং হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমীসহ আরও অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow