অস্ট্রেলিয়ার ছয় শহরে ‘রইদ’

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’ এবার অস্ট্রেলিয়ার ছয়টি শহরে মুক্তি পাচ্ছে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হবে। ‘রইদ’-এর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরিবেশনার স্বত্ব যৌথভাবে অধিগ্রহণ করেছে স্ক্রিন এক্সকোপ এবং দেশি ইভেন্টস। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস। স্ক্রিন এক্সকোপের হেড অব অপারেশন্স ফয়সাল বাশার বলেন, "বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক বাজার এখন আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত। ‘রইদ’ এমন একটি সিনেমা, যা শুধু প্রবাসী বাংলাদেশি দর্শকদের সঙ্গেই নয়, ভিন্ন সাংস্কৃতিক পটভূমির দর্শকদের সঙ্গেও গভীর সংযোগ তৈরি করতে সক্ষম। আমরা চাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকরা একসঙ্গে বড় পর্দায় এই চলচ্চিত্রটি উপভোগ করুক।"  দেশি ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ ফয়েজ বলেন, 'রইদ শিল্পমান ও দর্শক-সংযোগ দুই দিক থেকেই শক্তিশালী একটি সিনেমা। আমরা খুবই আনন্দিত যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকদের জন্য এটি বড় পর্দায় নিয়ে আসতে পারছি।'  জানা গেছে, আগামী ৫ জুন থেকে সিডনি ও ম

অস্ট্রেলিয়ার ছয় শহরে ‘রইদ’
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’ এবার অস্ট্রেলিয়ার ছয়টি শহরে মুক্তি পাচ্ছে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হবে। ‘রইদ’-এর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরিবেশনার স্বত্ব যৌথভাবে অধিগ্রহণ করেছে স্ক্রিন এক্সকোপ এবং দেশি ইভেন্টস। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস। স্ক্রিন এক্সকোপের হেড অব অপারেশন্স ফয়সাল বাশার বলেন, "বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক বাজার এখন আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত। ‘রইদ’ এমন একটি সিনেমা, যা শুধু প্রবাসী বাংলাদেশি দর্শকদের সঙ্গেই নয়, ভিন্ন সাংস্কৃতিক পটভূমির দর্শকদের সঙ্গেও গভীর সংযোগ তৈরি করতে সক্ষম। আমরা চাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকরা একসঙ্গে বড় পর্দায় এই চলচ্চিত্রটি উপভোগ করুক।"  দেশি ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ ফয়েজ বলেন, 'রইদ শিল্পমান ও দর্শক-সংযোগ দুই দিক থেকেই শক্তিশালী একটি সিনেমা। আমরা খুবই আনন্দিত যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকদের জন্য এটি বড় পর্দায় নিয়ে আসতে পারছি।'  জানা গেছে, আগামী ৫ জুন থেকে সিডনি ও মেলবোর্নে ‘রইদ’-এর প্রদর্শনী শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। উল্লেখ্য, মুক্তির পর থেকেই ‘রইদ’ দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow